মৌসুমী বায়ু সক্রিয় ফের, যে সব রাজ্য এবার ভাসবে প্রবল বর্ষায়! পূর্বাভাস আইএমডির
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মাসাবধিকাল আগে প্রবেশ করেছে দেশে। কিন্তু দেশের বেশ কিছু অংশ এখনও প্রবেশ করেনি বর্ষা। পশ্চিম উত্তর প্রদেশ-সহ পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির কিছু অংশে বর্ষা এবার মারকাটারি রূপ নিতে পারে।
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মাসাবধিকাল আগে প্রবেশ করেছে দেশে। কিন্তু দেশের বেশ কিছু অংশ এখনও প্রবেশ করেনি বর্ষা। পশ্চিম উত্তর প্রদেশ-সহ পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির কিছু অংশে বর্ষা এবার মারকাটারি রূপ নিতে পারে। ১০ জুলাই নাগাদ প্রবল বর্ষার পূর্বাভাস দিয়েছে ভারতের কেন্রী্চয় আবহাওয়া দফতর।

১৫ বছরের মধ্যে এবার দিল্লিতে সবচেয়ে বেশি বর্ষা!
সোমবার আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ১০ জুলাই পশ্চিম উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির কিছু অংশের উপরে বিস্তার লাভ করবে। তার ফলে শুরু হবে বর্ষা। আইএমডি-র আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, গত ১৫ বছরের মধ্যে এবার দিল্লিতে সবচেয়ে বেশি বর্ষার আগমন হবে।

মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় বিলম্বিত বর্ষা
শ্রীবাস্তব বলেছেন, এর আগে এ ধরনের বর্ষা একবার জাতীয় রাজধানীতে পৌঁছেছিল। ২০১২ সালের ৭ জুলাই এবং আর ২০০৬ সালের ৯ জুলাই। এবার বর্ষা কেরালা রাজ্যে দু'দিন দেরিতে এসে পৌঁছেছিল। পূর্ব, মধ্য এবং পার্শ্ববর্তী উত্তর-পশ্চিম ভারতে এসেছিল স্বাভাবিকের চেয়ে সাত-দশ দিন আগে। তবে পরিস্থিতি অগ্রগতির পক্ষে প্রতিকূল হওয়ার কারণে এরপর মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ে।

যে সব রাজ্যে এ বছর এখনও বর্ষার আগমন হয়নি
এর ফলে দিল্লি, হরিয়ানা, পশ্চিম উত্তরপ্রদেশ, পঞ্জাব, পশ্চিম রাজস্থানের কিছু অংশ এখনও এই বছরের বর্ষার আগমন হয়নি। আইএমডি আরও বলেছে যে, নিম্নচাপের অঞ্চলগুলি পশ্চিম মধ্য ভারত এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন হয়ে উঠছে। আবহাওয়া ব্যুরো টুইট করেছে, "উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের পশ্চিম ও মধ্য-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তর-পশ্চিম ভারতে ছড়িয়ে পড়বে মৌসুমী বায়ু
আবহবিদরা জানিয়ছেন, বঙ্গোপসাগর থেকে আর্দ্র বায়ু ৮ জুলাই থেকে পূর্ব ভারতের কিছু অংশে ধীরে ধীরে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এটি ১০ জুলাইয়ের মধ্যে পঞ্জাব এবং উত্তর হরিয়ানাজুড়ে উত্তর-পশ্চিম ভারতে ছড়িয়ে পড়বে। আইএমডি জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা উত্তরের সীমায় মেরঠ, আলিগড়, আম্বালা এবং অমৃতসরের উপর দিয়ে প্রসারিত।












Click it and Unblock the Notifications