cyclone mocha: বিধ্বংসী ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়বে কোন উপকূলে, সময়ও জানিয়ে দিল আইএমডি

ঘূর্ণিঝড় মোখা বঙ্গোপসাগরের বুকে তাণ্ড চালাতে শুরু করেছে। ইতিমধ্যে তীব্র ঘূর্ণিঝড় থেকে অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা। এরপর অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে তাঁর সম্ভাব্য গতিপথ ধরেই এগনোর সম্ভাবনা। আচমকাই তা বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে বাঁক নেবে।

আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখা বাংলাদেশ-মায়ানমার উপকূলে আছড়ে পড়বে। বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের ক্যায়ুকপিউয়ের মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোখা। ঘণ্টায় ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিবেগে তা আছড়ে পড়তে পাবে। এই ঘড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় ১৭৫ কিলোমিটার।

cyclone mocha

আবহাওয়ার পূর্বাভাস, রবিবার বিকেলে তা আছড়ে পড়তে পারে। যে গতিতে বঙ্গোপসাগর দিয়ে এগোচ্ছে ঘূর্ণিপাক, তা উপকূল ছুঁতে পারে ওইদিন সন্ধ্যার মধ্যে। তারপরই শুরু হবে দুর্যোগ। বাংলাদেশ ও মায়ানমারে তাণ্ডব চালাবে মোখা। সোমবার পর্যন্ত চলবে দুর্যোগ।

এদিকে রবিবার পর্যন্ত মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগর উত্তাল থাকবে। চলবে প্রাকৃতিক দুর্যোগ। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ছাড়া উত্তর-পূর্বের ত্রিপুরা ও মিজোরাম-সহ কয়েকটি রাজ্যের জন্য সতর্কতা জারি করা হয়েছে। নাগাল্যান্ড, মণিপুর এবং দক্ষিণ আসামেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে।

cyclone mocha

আবার ঘূর্ণিঝড় মোখা নিয়ে বাংলার উপকূলকেও সতর্ক করে দেওয়া হয়েছে বিশেষভাবে। ২০২০ সালে আম্ফান যে পথে এগিয়েছিল, শক্তি বাড়িয়ে মোখা যদি সেই পথ ধরে, তাহলে রক্ষা নেই। স্বল্প পথে বাংলাকেই নিশানা করবে মোখা। তেমন সম্ভাবনার কথা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে আইএমডি।

বুধবার রাতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। হাওয়া অফিস বলছে, তা আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের চরম সীমার পৌঁছে যাবে বলেও আবহবিদদের পূর্বাভাস। ঘূর্ণিঝড় মোখার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৭০ কিলোমিটার।

cyclone mocha

ঘূর্ণিঝড় মোখা এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোন বা অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তাহলে আম্ফানের মতোই বিধ্বংসী চেহারা নেবে ঘূর্ণিঝড় মোখা। আম্ফানের পূর্বাভাসের সময়ও আবহাওয়া দফতর বলেছিল মায়নামার উপকূলে আছড়ে পড়বে। কিন্তু তারপর কী ঘটেছিল তা সবারই জানা।

আম্ফান বাঁক না নিয়ে সোজা ঢুকে পড়েছিল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে। তাই এক্ষেত্রেও সতর্ক করে দেওয়া হয়েছে বাংলাকে। ঘূর্ণিঝড় মোখা অত্যধিক প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার আগে সতর্ক বাংলা। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স বা এনডিআরএফ পশ্চিমবঙ্গে আটটি দল এবং ২০০ জন উদ্ধারকারী মোতায়েন করেছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে এই ব্যবস্থা রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+