গ্রীষ্মে কি এবার স্বাভাবিক বৃষ্টি হবে ভারতে! আবহাওয়ার পূর্বাভাসে জানাল আইএমডি
গ্রীষ্মে কি এবার স্বাভাবিক বৃষ্টি হবে ভারতে! আবহাওয়ার পূর্বাভাসে জানাল আইএমডি
বৈশাখের প্রথম পর্বে বৃষ্টির দেখা মেলেনি সেভাবে। তবে মে মাসে বা বৈশাখের দ্বিতীয় পক্ষ ও জৈষ্ঠ্যের প্রথম পক্ষে স্বাভাবিক বৃষ্টি হবে কি না, তার পূর্বাভাস দিল মৌসম ভবন বা আইএমডি। আইএমডির পূর্বাভাস, মে মাসে স্বাভাবিক থেকে স্বাভাবিকের উপরে বৃষ্টিপাত হতে পারে উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের কিছু অংশে।

আগামী মাসের বৃষ্টির পূর্বাভাস আইএমডির
আইএমডি পূর্বাভাসে আরও জানিয়েছে, উত্তর-পশ্চিম এবং উত্তর-পূর্বের কিছু অংশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও, দক্ষিণ-পূর্ব উপদ্বীপ ব্যতীত ভারতের বাকি অংশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দফতেরর মহাপরিচালক ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্র বর্তমান সময়ের তাপমাত্রা বিবেচনা করে আগামী মাসের বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।

ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রার থেকে বেশি
ডাঃ মৃত্যুঞ্জয় মহাপাত্রের মতে, ২০২২ সালের এপ্রিলে উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা গত ১২২ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে গড় সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে ৩৫.৯০ ডিগ্রি সেলসিয়াস এবং ৩৭.৭৮ ডিগ্রি সেলসিয়াস। এই স্বাভাবিক সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিম-মধ্য এবং উত্তর-পশ্চিম ভারতের বেশিরভাগ অংশ এবং উত্তর-পূর্ব ভারতের উত্তর অংশে থাকতে পারে।

টরিড হিটওয়েভ অনুসারে তাপমাত্রা
এদিকে, বৃহস্পতিবার দেশের বিস্তীর্ণ অঞ্চলে প্রবাহিত তাপপ্রবাহ আরও তীব্র হয়েছে এবং বিভিন্ন স্থানে পারদ ৪৫ ডিগ্রি ছাড়িয়েছে। টরিড হিটওয়েভ ভারতের অনেক অংশে পারদ ঊর্ধ্বমুখী হয়ে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে বলে জানিয়েছে। উত্তাল তাপপ্রবাহ পারদকে ঊর্ধ্বমুখী করে তুলেছে। গুরুগ্রাম সর্বকালের সর্বোচ্চ ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল। ১৯৭৯-র ২৮ এপ্রিল ৪৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড ভেঙেছিল।

দিল্লিতে এপ্রিলের সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী
দিল্লি ১২ বছরের মধ্যে এপ্রিলের সবচেয়ে উষ্ণতম দিনের সাক্ষী থাকল এবার। এবার দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১০ সালের ১৮ এপ্রিল দেশের রাজধানী দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছিল। তীব্র তাপপ্রবাহ উত্তরপ্রদেশের এলাহাবাদে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াস, মধ্যপ্রদেশে খাজুরাহোতে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁয়ে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং খারগোনে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস, মহারাষ্ট্রের আকোলায় ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ব্রহ্মপুরীতে ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং জলগাঁওতে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

তাপপ্রবাহের স্পেল আগামী পাঁচদিন অব্যাহত
ভারতের আবহাওয়া বিভাগ বা আইএমডি জানিয়েছে, তাপপ্রবাহের স্পেল উত্তর-পশ্চিম এবং মধ্য ভারতে আগামী পাঁচ দিন এবং পূর্ব ভারতে পরবর্তী তিন দিন অব্যাহত থাকবে। আইএমডি বলেছে, তাপপ্রবাহের ফলে শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ব্যক্তিদের মতো দুর্বল ব্যক্তিদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। সাধারণ মানুষকে তাপের প্রাবল্য এড়াতে হালকা ওজনের এবং হালকা রঙের সুতির পোশাক পরতে এবং একটি টুপি বা ছাতা দিয়ে মাথা ঢেকে বেরনোর পরামর্শ দিয়েছে।

স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা দেশজুডে
ভারতের বিভিন্ন অংশে সর্বাধিক তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি এবং স্বাভাবিকের থেকে কমপক্ষে ৪.৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ বলে ঘোষণা করা হয়। আইএমডি অনুসারে, স্বাভাবিক তাপমাত্রা থেকে ৬.৪ ডিগ্রি বেশি হলে গুরুতর তাপপ্রবাহ ঘোষণা করা হয়। সেই নিরিখে দেশজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে মে মাসে স্বাভাবিক বৃষ্টির পূর্বাভাস স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে।












Click it and Unblock the Notifications