মৌসুমী বায়ুর বিদায় লগ্নে ২০২১-এ বর্ষার হালহকিকৎ, আইএমডির পরিসংখ্যানে রেকর্ড বৃষ্টি

মৌসুমী বায়ুর বিদায় লগ্নে ২০২১-এ বর্ষার হালহকিকৎ, আইএমডির পরিসংখ্যানে রেকর্ড বৃষ্টি

ভারতে মৌসুমী বায়ুর খেল খতম। মৌসুমী বায়ু সক্রিয়তা হারিয়েছে। এবার তার ফিরে যাওয়ার পালা। আনুষ্ঠানিকভাবে বর্ষাও শেষ হতে চলেছে। এবার মৌসুমী বায়ুর প্রভাবে কি পর্যাপ্ত বৃষ্টি হল দেশে? মৌসুমী বায়ুর বিদায়ক্ষণে বার্ষিক বৃষ্টিপাতের পরিসংখ্যান প্রকাশ করল ভারতের আবহাওয়া দফতর বা আইএমডি।

২০২১-এ মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ

২০২১-এ মৌসুমী বৃষ্টিপাতের পরিমাণ

আইএমডির পরিসংখ্যান অনুযায়ী এ বছরের মৌসুমী বৃষ্টির পরিমাণ ৮৭৬.৮ মিলিমিটার। সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বর্ষা। বর্ষার মরশুমে সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সেপ্টেম্বরেই। পরিসংখ্যান বলছে, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বর্ষায় ভারত বার্ষিক বৃষ্টিপাতের ৭৫ শতাংশ পায়। এবার তার থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে বলেই জানিয়েছে আইএমডি।

ভারতে বৃষ্টিপাত এলপিএ-র বিচারে

ভারতে বৃষ্টিপাত এলপিএ-র বিচারে

আইএমডি ১৯৬১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত গড় বৃষ্টির পরিমাণের সঙ্গে তুলনা করে বৃষ্টিপাতের পর্যাপ্ততা নির্ধারণ করে। বৃষ্টিপাতের সেই পর্যাপ্ততার (এলপিএ) বিচারে ২০২১-এর রিপোর্টে ২.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে এই বছরের বর্ষা ছিল মোটের উপর স্বাভাবিক। ভারতের আবহাওয়া দফতরের পক্ষ থেকে তা জানানো হয়েছে।

২০২১-এর বর্ষা কি স্বাভাবিকের পর্যায়ে!

২০২১-এর বর্ষা কি স্বাভাবিকের পর্যায়ে!

আইএমডি সূত্রে জানা যায়, বৃষ্টিপাতের এলপিএ অর্থাৎ লং পিরিয়ড এভারেজ অনুযায়ী ১৯ শতাংশ পরিসরের মধ্যে থাকলে তাকে স্বাভাবিক বলে ধরা হয়। সেই নিরিখে এবার মাত্র ২.৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। ফলে তা স্বাভাবিকের পর্যায়েই পড়ে। যদিও আবহবিদদের একটি সূত্র জানায়, এ বছর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে অনেকটাই পিছনে ছিল।

সবথেকে ভিজে আবার শুষ্ক আবহাওয়া

সবথেকে ভিজে আবার শুষ্ক আবহাওয়া

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর নিরিখে ২০২১-এ সবথেকে বেশি বৃষ্টিপাতের মাস সেপ্টেম্বর। আবার এই বছরেই সবথেকে শুষ্ক আবহাওয়া ছিল। অগাস্ট মাসে বৃষ্টিপাত এলপিএ-র থেকে ১৯ শতাংশ কম ছিল। ১৯০১ সাল থেকে ২০২১-এর মধ্যে তা ছিল সপ্তম সর্বনিম্ন। সেই নিরিখে যেমন সেপ্টেম্বরে সবথেকে আর্দ্র আবহাওয়া ছিল, তেমনই অগাস্টে সবথেকে শুষ্ক আবহাওয়াও ছিল এবথর অগাস্টে।

একদিনে এত বৃষ্টি ১৩ বছরের ইতিহাসে হয়নি

একদিনে এত বৃষ্টি ১৩ বছরের ইতিহাসে হয়নি

পরিসংখ্যান অনুযায়ী বিগত ১৩ বছরের মধ্যে ২০২১-এর সেপ্টেম্বরে সর্বাধিক বৃষ্টি দেখেছে কলকাতা। একদিনে এত বৃষ্টি ১৩ বছরের ইতিহাসে হয়নি মহানগরে। মৌসম ভবনের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৮ সালের পর ২০২১-এর সেপ্টেম্বরে দৈনিক সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হল কলকাতায়। শুধু কলকাতা নয়, সল্টলেকেও রেকর্ড ১৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর কলকাতা লাগোয়া শহরতলির জেলাগুলিতে বৃষ্টি হয়েছে ১১০ মিলিমিটার।

স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বৃষ্টি দক্ষিণবঙ্গে

স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বৃষ্টি দক্ষিণবঙ্গে

আর দক্ষিণবঙ্গে ১ জুন থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্বাভাবিকের থেকে ২০ শতাংশ বৃষ্টি হয়েছে। কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটানা বর্ষণ চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগ চলে দু-সপ্তাহ ধরে। গোটা সেপ্টেম্বরেই দক্ষিণবঙ্গে সক্রিয় ছিল মৌসুমী অক্ষরেখা। তার ফলে বৃষ্টির দাপট ছিল অব্যাহত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+