বকরি ঈদে পালনে ছাড় কেরলের পিনারাই বিজয়ন সরকারের, আদালতে যাওয়ার হুঁশিয়ারি আইএমএ-র
দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন আইএমএ-র (ima) তরফ থেকে রবিবার কেরল সরকারে (kerala govt) হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেরল সরকারের তরফে বকরি ঈদের ( bakrid) জন্য লকডাউনে তিনদিনের ছাড় (lockdown relaxation) দেওয়ার কথা বলা হয়েছে
দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন আইএমএ-র (ima) তরফ থেকে রবিবার কেরল সরকারে (kerala govt) হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কেরল সরকারের তরফে বকরি ঈদের ( bakrid) জন্য লকডাউনে তিনদিনের ছাড় (lockdown relaxation) দেওয়ার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে তারা আইএমএ আদালতে যাবে বলে জানিয়েছে।

আইএমএ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি কেরল সরকার বকরি ঈদে লকডাউনে তিনদিনের ছাড়ের ঘোষণা প্রত্যাহার না করে, তাহলে তারা সুপ্রিম কোর্টে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করবেন। আইএমএ বলেছে, প্রধানমন্ত্রী কোনও জমায়েতের বিরুদ্ধে সতর্ক করেছেন। সেই পরিস্থিতিতে কেরলে করোনার সংক্রমণ বাড়লেও সরকারের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। আইএমএ আরও বলেছে, এই পরিস্থিতিতে বিভিন্ন সরকার অনেক তীর্থযাত্রা বাতিল করেছে। প্রসঙ্গত উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড এবং দিল্লি সরকার কানোয়ার যাত্রা বাতিল বলে ঘোষণা করেছে।
কেরল সরকার রাজ্যে লকডাউনে তিনদিনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। যা শুরু হয়েছে রবিবার থেকে। প্রসঙ্গত বকরি ঈদ পালন করা হবে বুধবার। কাপড়, জুতো, গয়না, উপহার সামগ্রী, ইলেকট্রনিক্স সামগ্রীর দোকার খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে এি ঘটনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। টুইটে তিনি বলেছেন, কেরল যেখানে করোনার প্রধান কেন্দ হিসেবে উঠে এসেছে, সেথানে ঈদের জন্য ছাড় দেওয়া উচিত হয়নি।
শুধু বকরি ঈদই নয়, ফিল্ম শুটিং এবং ধর্মীয় স্থানে ছাড় দেওয়ার কথা শনিবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেছেন, কেরলে যে গুরুতর পরিস্থিতি ছিল তা কাটিয়ে উঠলে লকডাউনের প্রয়োজন ছিল। তিনি বলেছেন, লকডাউনের বিধিনিশেধ যতই সীমিত হোক না কেন, তা অর্থনীতি এবং সামাজিকভাবে ব্যাপক প্রভাব ফেলে। সেই কারণে পরিস্থিতি পর্যালোচনা করেই এব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার রাত পর্যন্ত গত ২৪ গন্টায় কেরলে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৪ হাজারের মতোষ মৃত্যু হয়েছে ৮১ জনের। সুস্থ হয়েছেন ১৩৬০০ মতো আক্রান্ত।
দানিস সিদ্দিকির দেহ সমাহিত করা হবে জামিয়া মিলিয়ায়, ব্যতিক্রমী সিদ্ধান্ত উপাচার্যের












Click it and Unblock the Notifications