মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন, করোনা মোকাবিলায় নয়া গাইডলাইন জারি করল IMA
মাস্ক পরুন, ভিড় এড়িয়ে চলুন, করোনা মোকাবিলায় নয়া গাইডলাইন জারি করল IMA
করোনা ভইরাসের নতুন ভ্যারিয়েন্টের মোকাবিলায় তৎপর কেন্দ্র। ইতিমধ্যেই দফায় দফায় বৈঠক করে নির্দেশিকা জারি করে দিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে বাড়ির বাইরে বেরোলেই ফের মাস্ক পরুন। এবং ভিড় বা জমায়েত এড়িয়ে চলুন। সেই সঙ্গে বেশি করে করোনা পরীক্ষা এবং জেনম সিকোয়েন্সে জোর দিয়েছে কেন্দ্র।

বাইরে বেরোলেই মাস্ক পরুন
ফের জীবনের সবচেয়ে জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে মাস্ক। চিন, জাপান, আমেরিকায় নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ মাথাচারা দিতেই ভারতও আতঙ্কে কাঁপছে। ইতিমধ্যেই ভারতের দুই রাজ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে এই ভ্যারিয়েন্টই গুজরাত এবং ওড়িশায় মোট চার জনের শরীরে এই করোনা ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। তারপরেই তৎপরতার সঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। তারপরেই কেন্দ্রীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গাইডলাইন জারি করা হয়েছে।

ভিড়-জমায়েত এড়িয়ে চলুন
কেন্দ্রের পক্ষ থেকে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আগের বারের মতই এই মুহূর্তে ভিড় এবং বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গোটা দেশে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বড় দিনের উৎসব। একাধিক জায়গায় মেলা বসেছে। আলোয় সেজে উঠেছে শহর। তারই মাঝে নতুন করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্ক বাড়িয়েছে। আইএমএ-র পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে েই মুহূর্তে ভিড় এবং জনবহুল জায়গা এড়িয়ে চলুন। তাতে সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমবে।

দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট
ইতিমধ্যেই বিশ্বের ১৪৫টি দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। যাকে বলা হচ্ছে ওমিক্রণের সাব ভ্যারিয়েন্ট। ভারত ছাড়াও আমেরিকা, জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, ব্রাজিলে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের সাব ভ্যারিয়েবন্ট। উদ্বেগ প্রকাশ করে বিশ্বস্বাস্থ্য সংস্থাও। গবেষকরা দাবি করেছেন জানুয়ারি মাসের শেষের দিকে ভয়াবহ আকার নেবে ওমিক্রনের এই সাবভ্যারিয়েন্ট। চিনে ১০ লক্ষের বেশি মানুষের মৃত্যু হতে পারে। ইতিমধ্যেই সংক্রমণ এতটাই বেড়েছে চিনে যে সাংহাইয়ের মেডিকেল পরিষেবা যাকে বলে বিপর্যস্ত হয়ে পড়েছে।

উড়ানে নজরদারি
ইতিমধ্যেই আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের উপরে নজরদারি শুরু হয়ে গিয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে। যদিও চিন থেকে কোনও সরাসরি উড়ান নেই ভারতের। কিন্তু বড়দিনের ছুটির কারণেই অনেকেই বিদেশ থেকে এখন দেশে ফিরতে শুরু করেছেন। কাজেই সব বাড়িতেই লোকসংখ্যা বেশি। চিন ছাড়াও অন্যান্য দেশ থেকে যাঁরা আসছেন তাঁদের উপরেও নজরদারি চালানো হচ্ছে। এই নিেয় ইতিমধ্যেই কয়েক দফায় বৈঠক করেছে মহারাষ্ট্র সরকার। আলাদা করে দিল্লি সরকারও বৈঠক করেছে।












Click it and Unblock the Notifications