Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

টিকাকরণ নিয়ে বিভ্রান্তিকর প্রচার বন্ধ হোক, রামদেবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএর

রামদেবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএর

যোগগুরু রামদেবের অ্যালোপ্যাথি ওষুধ ও চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য করা নিয়ে বেজায় চটেছে আইএমএ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর চাপের মুখে পড়ে যদিও রামদেব তার মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন ঠিকই কিন্তু তাঁর সহযোগীরা ক্রমশঃ রামদেবের পক্ষে সাফাই গেয়ে আইএমকে কাঠগড়ায় তুলছে। এবার আইএমএ রামদেব কর্তৃক টিকাকরণ নিয়ে বিভ্রান্তি কর প্রচার বন্ধ করতে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন। আইএমএ মোদীকে আর্জি জানিয়েছেন যে রাষ্ট্রদ্রোহিতা আইনে রামদেবের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক।

প্রধানমন্ত্রীকে চিঠি

প্রধানমন্ত্রীকে চিঠি

প্রধানমন্ত্রী মোদীকে লেখা চিঠিতে আইএমএ জানিয়েছে যে, '‌আপনার নজরে খুবই বেদনাদায়ক একটি বিষয় নিয়ে আসছি, একটি ভিডিওতে দাবি করা হয়েছে যে কোভিড-১৯ ভ্যাকসিনের উভয় ডোজের পর দেশের ১০ হাজার চিকিৎসকের মৃত্যু হয়েছে এবং অ্যালোপ্যাথি ওষুধের কারণে লক্ষাধিক মানুষ মারা গিয়েছেন।'‌ চিঠিতে বলা হয়েছে এই দাবি করেছেন রামদেব এবং এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আইএমএ চিঠিতে এও বলেছে, 'আইএমএ করোনার মহামারিকে কাটিয়ে ওঠার হাতিয়ার হিসাবে ১৮ বছরেরও বেশি বয়সী সকলকে টিকা প্রয়োগের প্রতিশ্রুতি সক্রিয়ভাবে চালাচ্ছে। আপনার প্রথম টিকাকরণের কর্মসূচির পরই দেশজুড়ে আইএমএর নেতৃত্বরা প্রথম গিয়ে টিকা নিয়েছেন এবং ভ্যাকসিন নিয়ে সংশয় কাটানোর চেষ্টা করছেন।'

স্বাস্থ্য মন্ত্রককে চ্যালেঞ্জ

স্বাস্থ্য মন্ত্রককে চ্যালেঞ্জ

চিঠিতে এও বলা হয়েছে যে আইসিএমআরের মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা ও কোভিড বিধি অনুসরণ করছেন আধুনিক ওষুধের সঙ্গে যুক্ত পেশাদারদের সদস্যরা। ‌‌চিঠিতে বলা হয়েছে, '‌যদি কেউ দাবি করেন যে অ্যালোপ্যাথি ওষুধ মানুষকে হত্যা করছে, তবে আমাদের চিকিৎসার জন্য মন্ত্রকের জারি করা প্রোটোকলকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করা হচ্ছে।'‌

মৃত চিকিৎসকদের কেউই ভ্যাকসিন নেননি

মৃত চিকিৎসকদের কেউই ভ্যাকসিন নেননি

চিঠিতে বলা হয়েছে, '‌এই করোনার যুদ্ধে, যেহেতু আমাদের চিকিৎসকরা প্রথম সারিতে কাজ করছেন এবং দিনরাত এক করে হাসপাতালে কাজ করে চলেছেন শুধুমাত্র করোনা রোগীদের সুস্থ করে তুলতে, সেই সময় আমরা প্রথম ওয়েভে হারিয়েছি ৭৫৩ জন চিকিৎসককে এবং দ্বিতীয় ওয়েভে হারিয়েছি ৫১৩ জনকে। প্রথম ওয়েভে মৃতরা কোনোভাবেই ভ্যাকসিন পাননি এবং দ্বিতীয় ওয়েভেও যে সমস্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে তাঁরাও কোনও না কোনও কারণে ভ্যাকসিন নিতে পারেননি। তাই টিকার দু'‌টি ডোজ নেওয়ার পরও দশ হাজার জনের মৃত্যু হয়েছে এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছাকৃত অভিসন্ধি এবং তা দ্রুত বন্ধ হওয়া দরকার।'‌ আইএমআর চিঠিতে রামদেবের বিরুদ্ধে যথাযথ ও কড়া পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন।

মানহানির মামলা

মানহানির মামলা

ইতিমধ্যেই রামদেবের বিরুদ্ধে ১০০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর উত্তরাখণ্ড শাখা। যোগগুরুকে পাঠানো নোটিসে আইএমএ জানিয়েছে, ভিডিও বার্তায় অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে নিজের বিবৃতি বদলাতে হবে এবং ক্ষমা চাইতে হবে তাঁকে। রামদেবকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে। আর ক্ষমা না চাইলে ১০০০ কোটি টাকা দাবি করা হবে বলে জানিয়েছে আইএমএ।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+