গোহত্যা বিতর্ক: আইআইটিতে 'বিফ-ফেস্ট', মালেগাঁওতে ধুন্ধুমার
দেশে গোহত্যা বন্ধ করতে এক নয়া নিয়ম লাগু করে কেন্দ্র। সেই নিয়মের সরাসরি বিরোধিতা করে কেরলের রাজ্য় সরকার। আর এবার সেই বিরোধিতাকে সমর্থন করে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বিফ-ফেস্টিভ্যালের।
দেশে গোহত্যা বন্ধ করতে এক নয়া নিয়ম লাগু করে কেন্দ্র। সেই নিয়মের সরাসরি বিরোধিতা করে কেরলের রাজ্য় সরকার। আর এবার সেই বিরোধিতাকে সমর্থন করে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে আয়োজন করা হয় বিফ-ফেস্টিভ্যালের।
আইআইটি মাদ্রাস ক্যাম্পাসে রবিবার রাতে ৫০ জন পড়ুয়া একসঙ্গে এই বিফ-ফেস্টিভালের আয়োজন করে। আর সেই ছবি প্রকাশিতও হয়। মূলত দেশে গোহত্যা রুখতে কেন্দ্রের নয়া নিয়মেরর বিরোধিতাতেই এই বিফ-ফেস্টিভালের আয়োজন। এর আগে সেরাজ্যে সিপি(আই)এম ও কংগ্রেসের পক্ষ থেকেও একটি বিফ ফেস্টিভালের আয়োজন করা হয়। উল্লেখ্য কেন্দ্রের এই নতুন নিয়ম ঘিরে সারাদেশেই সমালোচনার ঝড় উঠেছে।

এদিকে , কেরলে গোহত্যা বন্ধ নিয়ে সেরাজ্যে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। এর আগে কেরলে জনসমক্ষে এক বাছুরকে নির্মমভাবে হত্যা করে এক কংগ্রেস সমর্থক। সেই কংগ্রেস কর্মীকে যদিও সোমবারই বরখাস্ত করে তার দল। তবে গোটা বিষয়টি তার পর থেকেই বেশ বেগ পেয়েছে।
কেরলের মুখ্য়মন্ত্রী পি ভিজয়ন স্পষ্ট করে জানিয়েছেন, যে খাদ্যাভাসের জন্য তিনি দিল্লি বা নাগপুর থেকে শিক্ষা নেবেন না। এদিকে, মহারাষ্ট্রের মালেগাঁওতে ২জনকে বেধড়ক মারধর করে গৌরক্ষকরা। মারধরের সময় গৌরক্ষকরা রণমূর্তী দারণ করে। সেই ছবি ভাইরালও হয় সোস্যাল মিডিয়ায়। মালেগাঁওয়ের ওয়াসিম জেলায় কয়েকজনের বাড়িতে গোমাংস রয়েছে, এই অভিযোগে ওই দুজনকে মারধর করা হয়। ঘটনায় সাত গৌরক্ষককে গ্রেফতার করে পুলিশ। গোহত্যা বিতর্কে উত্তাল তামিলনাড়ুও। সেখানে কেন্দ্রের এই নতুন নিয়মের বিরোধিতা করেছে ডিএমকে।












Click it and Unblock the Notifications