আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের ফলাফল: পূর্বভারতে শীর্ষে কলকাতার দেবাদিত্য
প্রকাশিত হল ২০১৭ সালের আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যডাভান্সড-এর ফলাফল। ফলাফলে পূর্বভারতের শীর্ষে রয়েছে কলকাতার দেবাদিত্য প্রামাণিক
প্রকাশিত হল ২০১৭ সালের আইআইটি জয়েন্ট এন্ট্রান্স অ্যডাভান্সড-এর ফলাফল। ফলাফলে পূর্বভারতের শীর্ষে রয়েছে কলকাতার দেবাদিত্য প্রামাণিক। আইআইটি প্রবেশিকায় সারা দেশে দেবাদিত্যের স্থান ৩৮ । উল্লেখ্য, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও প্রথম স্থান দখল করে বিড়া হাইস্কুলের দেবাদিত্য প্রামাণিক।

IIT JEE পরীক্ষার প্রশ্নপত্রে , এবার ৩ টি প্রশ্ন নিয়ে বিতর্কের জেরে, সেই ৩ প্রশ্নের পুরো নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়া হয়েছে। ২১ মে আয়োজিত এই পরীক্ষার ফলাফল দেখা যাচ্ছে jeeadv.ac.in. সাইটে। সকাল ১০ টা থেকেই দেখা যাচ্ছে ফলাফল।
এবছরের IIT JEE পরীক্ষা সংগঠিত করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজ(IIT-M).উল্লেখ্য, এবছরে পদার্থবিদ্যা ও অঙ্কের প্রশ্ন দ্বত্যার্থক ভাষায় ছিল বলে অভিযোগ । সেই ৩ টি বিতর্কিত প্রশ্নের নম্বরই দিয়ে দেওয়া হয়েছে
পরীক্ষার্থীদের।












Click it and Unblock the Notifications