'আপনার মৌনতা দেশে অসহিষ্ণুতা বাড়াচ্ছে', মোদীকে চিঠি দুই IIM-এর ছাত্র-শিক্ষকদের
মোদী জমানার শুরু থেকেই দেশে অসহিষ্ণুতার অভিযোগ তুলে আসছে বিরোধীরা৷ বিশেষ করে দেশের বামপন্থী কবি সাহিত্যিক ও রাজনৈতিক দলগুলি কখনও শেষ সাত বছরে নানা রকমের উপায় নিয়েছে মোদীর বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ তুলে আন্দোলনে নামার। এবার দেশের সাম্প্রদায়িক বৈরিতা ও অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখলেন দেশের দুটি অন্যতম সেরা সরকারি ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষরা।

সম্প্রতি গুজরাটের আমেদাবাদ ও কর্ণাটকের বেঙ্গালুরুর আইআইএম-এর (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট) কয়েক জন ছাত্র-ও ফ্যাকাল্টি মেম্বার মিলে দেশের প্রধানমন্ত্রীকে অসহিষ্ণুতারা বিরুদ্ধে সরক হওয়ার জন্য চিঠি লিখেছেন। চিঠিটিতে ১৮৩ জনের স্বাক্ষর রয়েছে৷ যার মধ্যে আমেদাবাদ আইআইএম-এর ৩ জন ফ্যাকাল্টি মেম্বার এবং বেঙ্গালুরু আইআইএম-এর ১৩ জন ফ্যাকাল্টি মেম্বারের স্বাক্ষর রয়েছে৷ চিঠিটি মেইল করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে৷
চিঠিতে লেখা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে ক্রমবর্ধমান অসহিষ্ণুতার বিষয়টিকে সাহস যোগাচ্ছে আপনার নীরবতা৷ মাননীয় প্রধানমন্ত্রী, এই অসহিষ্ণুতার বিষয়টি আমরা যারা আমাদের দেশের বহুসাংস্কৃতিক কাঠামোকে মূল্য দিই তাদের কাছে হতাশাজনক। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নীরবতা, দেশের মধ্যে থাকা ঘৃণা পূর্ণ কণ্ঠগুলিকে উৎসাহিত করে এবং আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে। চিঠিটিতে আরও বলা হয়েছে, আমাদের বিভক্ত করতে চায় এরকম যে কোনও অপশক্তি থেকে দেশকে দূরে সরিয়ে রাখার দেওয়ার আহ্বান জানাই৷
আইআইএম বেঙ্গালুরুর পাঁচজন ফ্যাকাল্টি সদস্য এই চিঠির খসড়া তৈরি করেছেন। তারা হলেন প্রতীক রাজ (কৌশল বিভাগের সহকারী অধ্যাপক), দীপক মালঘান (সহযোগী অধ্যাপক, পাবলিক পলিসি), ডালহিয়া মণি (সহযোগী অধ্যাপক, উদ্যোক্তা), রাজলক্ষ্মী ভি মূর্তি (সহযোগী অধ্যাপক, সিদ্ধান্ত বিজ্ঞান) এবং হেমা স্বামীনাথন (সহযোগী অধ্যাপক, পাবলিক পলিসি)। দীপক মালঘান একজন বিশিষ্ট পরিবেশবিদ এবং অর্থনীতিবিদও।
উত্তরে বেঙ্গালুরু আইআইএম ফ্যাকাল্টি রাজ বলেন যে, দেশের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও সাম্প্রদায়িক সংঘর্ষ নিয়ে চুপ করে থাকার আর কোনও উপায় ছিল না বুঝতে পেরেই ছাত্র এবং শিক্ষকরা মিলে এই উদ্যোগ নিয়েছেন। অনেক লম্বা সময় ধরে দেশের মধ্যে ওঠা ঘৃণার কণ্ঠগুলিকে আমরা সরিয়ে দিতে পেরেছি এবং এভাবেই আমরা এখানে একত্রে বহুবছর ধরে আছি৷ তাই এবার পুরো বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে জানানোর প্রয়োজন ছিল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications