জুতো রেখে CAA প্রতিবাদ! ১৪৪ ধারা জারির পর আইআইএম পড়ুয়াদের বিরোধিতার ছবি ভাইরাল
বৃহস্পতিবারের ঘটনায় ম্য়াঙ্গালোরে হিংসার ঘটনা যেমন প্রকাশ্যে এসেছে, তেমনই সেখানে জারি হয়ে গিয়েছে কার্ফু। দিল্লি থেকে লখনউতেও একইভাবে ছড়িয়ে পড়ছে নাগরিকত্ব সংশোধনী আইন ইস্যুতে অশান্তি। এদিকে,অশান্তি এড়াতে গোটা বেঙ্গালুরুতে শনিবার পর্যন্ত লাগু রয়েছে ১৪৪ ধারা। আর এমন পরিস্থিতিতে বেঙ্গালুরু আইআইএম -এর পড়ুয়ারা একটি অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন সিএএর বিরুদ্ধে।
|
জুতো রেখে 'সত্যাগ্রহ'
১৪৪ ধারা বেঙ্গালুরুতে জারি হওয়ার ফলে ৪ জনের বেশি একসঙ্গো কোথাও জমায়েত করতে পারছেন না। এমন অবস্থায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ করতে গিয়ে বেঙ্গালুরুর আইআইএম -এর পড়ুয়ারা একসঙ্গে অবস্থানে না গিয়ে ,তাঁদের জুতো এক সঙ্গে রেখে, সামনে সিএএ বিরোধী প্ল্যাকার্ড রেখে অভিনব প্রতিবাদে যোগ দেন।
|
কর্তৃপক্ষের তরফে প্রতিবাদের অনুমতি না মেলায় অভিনব প্রতিবাদ
জানা গিয়েছে, বেঙ্গালুরুতে আইআইএম কর্তৃপক্ষের তরফে ক্যাম্পাসে প্রতিবাদের অনুমতি পাননি পড়ুয়ারা। এবিষয়ে পড়ুয়াদের কাছে বিকেল নাগাদ একটি করে ই-মেল আসে। এরপরই পড়ুয়ারা অভিনব উপায়ে বেঙ্গালুরুর আইআইএম ক্যাম্পাসের মধ্যে প্রতিবাদ জানান।
|
আইআইএম-এ ৩ টি গোষ্ঠীর প্রতিবাদ
জানা গিয়েছে বেঙ্গালুরু আইআইএম-এ সিএএ প্রতিবাদ নিয়ে বিভেদ রয়েছে। সেখানে নাগরিকত্ব ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমর্থনেও য়েমন পড়ুয়া ও শিক্ষকরা রয়েছেন, তেমনই এর বিরোধিতাতেও রয়েছেন অনেকে। মূলত সিএএ বিরোধি ৩ টি গোষ্ঠী এক হয়েই বৃহস্পতিবারের প্রতিবাদ আন্দোলনে যোগ দেয়।












Click it and Unblock the Notifications