লালুর দুই ছেলের দুই রকম কথা, ইফতার পার্টি নিয়ে বিহারে জোর জলঘোলা
বিহারে নতুন রাজনৈতিক খেলা শুরু হল কী না তা বোঝা যাচ্ছে না। তবে কিছু একটা যে চলছে তা স্পষ্ট। খেলা বিজেপির জন্য বিপজ্জনক হতেও পারে। একটা ইফতার পার্টি যেন সেই ইঙ্গিত দিচ্ছে। তার পাশাপাশি লালু প্রসাদ যাদবের দুই ছেলের এই পার্টিকে ঘিরে দুই ভিন্নরকম মন্তব্য জল্পনাকে উস্কে দিচ্ছে।

এর কারণ কী ?
শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর বাড়িতে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সফর। তার স্বামী লালু যাদব দুর্নীতির মামলায় জামিন পাওয়ার কয়েক ঘন্টা পরে রাবড়ির ইফতার পার্টিতে দেখা যায় নীতিশকে। এটাই প্রশ্ন উত্থাপন করে যে বিহারে ক্ষমতাসীন জেডিইউ তার জোটের অংশীদার - বিজেপিকে কী কোনও বার্তা পাঠাচ্ছে ? যদিও, লালুর ছোট ছেলে তেজস্বী যাদব এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন, তার বড় ছেলে তেজ প্রতাপ আবার এই জল্পনাকে উস্কে দিয়েছেন।

কী বলেছেন তেজ প্রতাপ যাদব ?
রাবড়ি দেবীর পাটনার বাড়িতে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছিল যেখানে নীতিশ কুমারের উপস্থিতি প্রাক্তন মিত্রদের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তেজ প্রতাপ যাদব বলেন , "এটা রাজনীতি এবং এখানে যা খুশি হতে পারে। আজ যিনি ক্ষমতায় আছেন, আগামীকাল পরিবর্তনও হতে পারে। আগে আমি 'নো এন্ট্রি' বোর্ড লাগিয়েছিলাম নীতিশ কুমারের জন্য। কিন্তু এখন সেটির জায়গায় আমরা তার জন্য দ্বার উন্মুখ করেছি আর তিনি এসেছেন। "
লালু যাদবের বড় ছেলে আরও যোগ করেছেন: "আমরা একটি সরকার গঠন করব এবং খেলা কী চলছে তা প্রকাশ পাবে। এটি একটি গোপন বিষয়। নীতিশজির সঙ্গে গোপন আলোচনা হয়েছে।" তবে তিনি যোগ করেছেন যে এলজেপির চিরাগ পাসওয়ান এবং বিজেপির শাহনওয়াজ হুসেনও শুক্রবার উপস্থিত ছিলেন। বিহারের মুখ্যমন্ত্রী পার্টিতে ২০ মিনিট কাটিয়েছেন বলে জানা গিয়েছে। এটি ছিল ৭১ বছর বয়সী নেতার একটি বিরল সফর । গত পাঁচ বছরের মধ্যে প্রথমবার তিনি রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডির পরিবারের অনুষ্ঠানে এলেন।

তেজস্বী যাদব কী বলেছেন ?
শুক্রবার রাজ্য বিধানসভায় বিরোধী দলের নেতা তেজস্বী যাদব বলেছেন: "আমরা বিজেপি, জেডিইউ বা এলজেপি থেকে সকল মানুষকে আমন্ত্রণ জানিয়েছি এবং এটি একটি ঐতিহ্য ছিল যে প্রত্যেকেই ইফতার পার্টিতে অংশগ্রহণ করে।"

বিহারে রাজনৈতিক চিত্র
ভারতীয় জনতা পার্টি বিহারে এনডিএ জোটের প্রভাবশালী অংশীদার যা ২০২০ সালের বিধানসভা নির্বাচনে কুমারের জনতা দল ইউনাইটেডের বিরুদ্ধে ৭৪ টি আসন জিতেছিল। জেডিইউ ৪৩ টি আসন জিতেছিল। এদিকে লালুর দল বিজেপির থেকে একটি আসন বেশি পেয়েছিল। তাঁরা পেয়েছিল ৭৫টি আসন। কেউ একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি। বিজেপি'র পুরনো চালে দলে টানে নীতিশকে। করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী, কিন্তু এরপরেও কেন নীতিশ এই কাণ্ড করছেন তা স্পষ্ট নয়। এখন তার কাছে ক্ষমতা তো আছেই। তাও যেদিন তিনি এই পার্টিতে যোগ দিয়েছেন তারপরেই সেখানে যাবার কথা অমিত শাহের। এমত অবস্থায় টিম লালু কী বড় খেলা খেলছে সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications