সৈনিক হতে চাইলে অগ্নিপথ প্রকল্পে আবেদন না, বললেন চিদাম্বরম
সৈনিক হতে চাইলে অগ্নিপথ প্রকল্পে আবেদন না, বললেন চিদাম্বরম
অগ্নিপথ প্রকল্পের ঘোষণার পর থেকেই বিরোধী নেতা-নেত্রীরা একযোগে মোদী সরকারকে আক্রমণ করছে। এবার সেই তালিকায় যোগ হল দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের নাম। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন। চিদাম্বরম সোমবার বলেছেন যদি কেউ সৈনিক হতে চান তাহলে তাদের এই প্রকল্পের জন্য আবেদন করা উচিত নয়।

কেউ ধোপা, নাপিত, পকোড়া ভাজার প্রশিক্ষণ নিতে চাইলে অগ্নিবীর প্রকল্পে আবেদন করা উচিৎ!
টুইটারে, চিদাম্বরম উল্লেখ করেছেন যে কেউ যদি ড্রাইভার, ধোপা, নাপিত বা চৌকিদার (গার্ড) হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে তাদের অগ্নিবীর হওয়া উচিত। মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, 'আপনি যদি চালক, ধোপা বা নাপিত হিসাবে প্রশিক্ষণ নিতে চান তবে একজন অগ্নিবীর হন। আপনি যদি পাকোড়া ভাজার কৌশল শিখতে চান তবে অগ্নিবীর হয়ে উঠুন। তবে আপনি যদি সৈনিক হতে চান তবে এই প্রকল্পে আবেদন করবেন না৷' গত সপ্তাহে অগ্নিপথ প্রকল্প ঘোষণার পর থেকে কংগ্রেস, মোদী সরকারকে আক্রমণ করছে। দলের তরফে একাধিক নেতা বলেছেন যে এই প্রকল্পটি একাধিক ঝুঁকি বহন করে এবং সশস্ত্র বাহিনীর দীর্ঘস্থায়ী ঐতিহ্য এবং নীতিকে বিপর্যস্ত করে।

অগ্নিপথ চারবছর পর অসুখী সৈনদের সমাজে ছেড়ে দেবে!
পি চিদাম্বরমও অগ্নিপথ প্রকল্পটিকে বিতর্কিত, একাধিক ঝুঁকি বহনকারী সশস্ত্র বাহিনীর দীর্ঘস্থায়ী ঐতিহ্যবিরোধী এবং নীতিহীন প্রকল্প বলে উল্লেখ করেছেন। চিদাম্বরম যোগ করেছেন, এই প্রকল্পের অধীনে নিয়োগ করা সৈন্যরা যে ভাল প্রশিক্ষণ পেয়ে দেশ রক্ষার জন্য অনুপ্রাণিত হবে তার কোনও নিশ্চয়তা নেই। তিনি আরও যোগ করেছেন, মোদী সরকার ১৬ জুন এক সংবাদ সম্মেলনে এই প্রকল্প আমাদের কাছে এনেছেন৷ এই প্রকল্পটি সেনা প্রশিক্ষণকে উপহাস করে৷ এর মাধ্যমে প্রতিরক্ষা বাহিনীতে একজন প্রশিক্ষণহীন এবং অসন্তুষ্ট সৈনিককে সেনবাহিনীতে অন্তর্ভুক্ত করবে। এবং তারপর সমাজে একজন হতাশ এবং অসুখী প্রাক্তন সৈনিককে চারবছর পর সমাজে ছেড়ে দেবে৷

কী এই অগ্নিপথ প্রকল্প?
সম্প্রতি সরকার ভারতীয় সশস্ত্র বাহিনীতে তরুণ ব্যক্তিদের নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প ঘোষণা করেছে। পরীক্ষা, র্যালি ও ইন্টারভিউর মাধ্যমে এই প্রকল্পে নির্বাচিত আবেদনকারীরা 'অগ্নিবীর' নামে পরিচিত হবেন। যারা চার বছরের জন্য তিন সেনাতে নথিভুক্ত হবেন। এই অগ্নিবীররা একটি ঝুঁকিভাতা সহ মাসিক প্যাকেজ পাবেন। এদিকে, ভারতীয় সেনাবাহিনী সোমবার জানিয়েছিল যে অগ্নিপথ স্কিমের অধীনে নিয়োগগুলি ২০২২ সালের জুলাই থেকে সংশ্লিষ্ট এআরওএস দ্বারা খোলা হবে। এটি যোগ করেছে যে এই প্রকল্পে সমস্ত প্রার্থীদের জন্য অনলাইন আবেদন বাধ্যতামূলক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications