বন্দুকের লাইসেন্স পেতে গেলে দান করতে হবে ১০টা কম্বল, নতুন নিয়ম গোয়ালিয়রে
বন্দুকের লাইসেন্স পেতে গেলে দান করতে হবে ১০টা কম্বল
বন্দুকের লাইসেন্স পেতে অভিনব নিয়ম জারি হয়েছে গোয়ালিয়রে। বন্দুকের লাইসেন্স পেতে গেলে গোশালায় দান করতে হবে কম্বল। একটা দুটো নয় গুনে গুনে ১০টা কম্বল দান করলে তবেই মিলবে বন্দুকের লাইসেন্স। গোয়ালিয়ারের জেলা শাসক অনুরাগ চৌধুরি এই নির্দেশিকা জারি করেছেন।

সম্প্রতি শহরের একটি পুর গোশালা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে কয়েকদিন আগেই ঠান্ডায় ৬টি গরুর মৃত্যু হয়েছে। সেখান থেকে ঘুরে আসার পরেই তিনি এই নির্দেশিকা জারি করেন। লাল তিপারা এলাকায় আরও পুরসভা পরিচালিত গোশালা পরিদর্শন করেন তিনি। সেখানেও প্রচণ্ড ঠান্ডায় গরুদের কঠিন অবস্থা দেখতে পেয়েই এই নির্দেশ জারি করেছেন তিনি।
জুন মাসে এই জেলা শাসকই বন্দুকের লাইসেন্স পাওয়ার জন্য বৃক্ষ রোপন করে তার সঙ্গে সেলফি তুলে নিয়ে আসার নির্দেশ জারি করেছিলেন। শুধু তাই নয় একমাস ধরে সেই গাছের যত্ন নেওয়ার নির্দেশও আবেদনকারীদের দিয়েিছলেন তিনি।












Click it and Unblock the Notifications