সরকারি স্কুলে পড়লে তবেই মিলবে সরকারি চাকরি, আজব সিদ্ধান্ত ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর

সরকারি স্কুলে পড়লে তবেই মিলবে সরকারি চাকরি, আজব সিদ্ধান্ত ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর

সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সংরক্ষিত রাখা হবে সরকারি চাকরি। এমনটাই বুধবার জানিয়েছেন ঝাড়খণ্ডের স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা মন্ত্রী জর্গনাথ মাহাতো। তিনি এও জানিয়েছেন যে রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য রাজ্য সরকার কিছু কড়া সিদ্ধান্ত নিয়েছে।

সরকারি স্কুলে পড়লে তবেই মিলবে সরকারি চাকরি, আজব সিদ্ধান্ত ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রীর


মন্ত্রী বলেন, '‌আমি বিশ্বাস করি সরকারি চাকরি তাদেরই পাওয়া উচিত যারা সরকারি স্কুলে পড়াশোনা করে।’‌ তিনি আরও জানিয়েছেন যে জনগণের সম্মতি গ্রহণের পরেই যে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে। মাহাতো বলেন, '‌বেসরকারি স্কুলে পড়াশোনা করে রকারি চাকরির দিকে হাত বাড়ানো মোটেও ঠিক নয়। সরকারি চাকরি পেতে হলে সরকারি স্কুলে পড়াশোনা করতে হবে।’‌ মন্ত্রী আরও জানিয়েছেন যে ঝাড়খণ্ডের শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কিছু কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহাতো যদিও জানিয়েছেন যে এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষকদেরকে অ–শিক্ষাগত দায়িত্ব থেকে মুক্ত করার পদক্ষেপও নেওয়া হচ্ছে যাতে তারা পুরোপুরি পাঠদানের দিকে মনোনিবেশ করতে পারেন। শিক্ষকদের উচিত পড়ুয়াদের সঠিক মানের শিক্ষা দেওয়া। এ প্রসঙ্গে রাঁচি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো–ভাইস চান্সেলর ভিপি সিং বলেন, '‌পরিকল্পনাটি খারাপ নয়। সরকারি স্কুলের গুরুত্ব এর ফলে ফের ফিরে আসবে। সকলে এবার সরকারি স্কুলেই যেতে চাইবেন। কিন্তু তার আগে এটা দেখা দরকার দেশের সংবিধান আদৌও এতে অনুমতি দেয় কিনা। আমি বিশ্বাস করি সংবিধানের তিন থেকে চারটি অনুচ্ছেদে সমতা আইন যা এই ধারণাটি বাস্তবায়নের পথে অন্তরায় হতে পারে।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+