হারিয়ে গিয়েছে আধার, নতুন কার্ডের আবেদন করতে চান? ঘরে বসেই পেয়ে হয়ে যাবে মুশকিল আসান

হারিয়ে গিয়েছে আধার, নতুন কার্ডের আবেদন করতে চান? ঘরে বসেই পেয়ে হয়ে যাবে মুশকিল আসান

সরকারি ক্ষেত্র হোক বা বেসরকারি ক্ষেত্র, ইনকাম ট্যাক্স হোক বা জমিজমার বিষয়, প্রতিক্ষেত্রেই বর্তমানে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। ব্যাঙ্কে নতুন অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানের বিভিন্ন অনলাইন পরিষেবা সহজে করার করার একটি মুখ্য উপাদান এই আধার কার্ড।কিন্তু এই আধার কার্ড হারিয়ে যাওয়ার কারণেই অনেকেই অনেক সময় বড় সমস্যায় পড়ে থাকেন। কিন্তু অনলাইন হোক বা অফলাইন। দু-ভাবেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

শুরু করবেন কিভাবে

শুরু করবেন কিভাবে

যদি আপনার আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে বা আপনার এনরোলমেন্ট নম্বর মনে করতে না পারেন, তাহলে mAadhar App-এর মাধ্যমে অথবা uidai.gov.in-তে গেলেই হয়ে যাবে মুশকিল আসান। আপনি যদি uidai.gov.in-তে যান তাহলে প্রথমেই ওয়েবসাইটের হোমপেজে থাকা মাই আধার ট্যাবে আধার সার্ভিসের অধীনে হারিয়ে যাওয়া UID/EID ফিরে পাওয়ার অপশনটি ক্লিক করুন। এবার 'Retrieve Lost UID/EID' অপশনটি বেছে নিন। তাহলেই হয়ে যাবে প্রাথমিক কাজ।

পরবর্তী পদ্ধতি জেনে নিন

পরবর্তী পদ্ধতি জেনে নিন

এরপর এই অপশনের মধ্যেই আপনাকে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য দিতে বলা হবে। দিতে হবে ই-মেইল আইডি বা মোবাইল নম্বর। এরপর আপনি একটি ক্যাপচা কোড দেখতে পাবেন, সেটি যাচাই করে নিন। এরপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে আপনার নম্বরে কয়েক সেকেন্ডের মধ্যে একটি ওটিপি আসবে। এরপর নির্দিষ্ট জায়গায় ছয়-ডিজিটের ওটিপি দিন। তবে যদি আপনার আধার কার্ডে আপানর মোবাইল নম্বর যুক্ত করা না থাকে, বা ভুল থাকে তাহলে আপনাকে প্রথমে যে কোনও অনলাইন পরিষেবা ব্যবহারের আগে সেটি আপডেট করতে হবে।

 যেতে হবে নিকটস্থ আধার কেন্দ্রে

যেতে হবে নিকটস্থ আধার কেন্দ্রে

সাধারণত আধারে আপনার মোবাইল নম্বর আপডেট অথবা রেজিস্টার করার জন্য, আপনাকে নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে। আর সেখানে গিয়ে বায়োমেট্রিক বিবরণী দিয়ে বৈধতা যাচাই করতে হবে। যদিও বর্তমানে নিজের বাড়িতে বসেই আধার কার্ডের মোবাইল নম্বর সংশোধন বা আপডেট করতে পারবেন। এখন থেকে উপভোক্তার বাড়িতে পৌঁছে যাবেন পোস্টম্যান। সম্প্রতি এমনই সুযোগ করে দিল কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক।

 ওটিপি দিলেই কেল্লাফতে

ওটিপি দিলেই কেল্লাফতে

এদিকে আধার সাইটে ওটিপি দেওয়ার পর আপনি চাইলে এবার আধার কার্ডের ই-কপি 'Download Aadhaar' অপশনে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। তবে ডাউনলোড আধার অপশনে ক্লিক করার পর আপনাকে নিজের সম্পর্কে বেশ কিছু তথ্য এবং পুনরায় OTP দিতে হবে। তা হয়ে গেলেই হয়ে যাবে সিংহভাগ কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+