' ডিম, মাংস শিশুরা ছোট থেকে খেলে বড় হয়ে নরখাদক হয়ে যায়', দাবি বিজেপি সাংসদের
ফের এক বিজেপি সাংসদের বক্তব্য ছিনিয়ে নিল সংবাদ শিরোনাম। এবার প্রসঙ্গ খাবার নিয়ে। মধ্যপ্রদেশে কংগ্রেসের কমলনাথ সরকার অঙ্গনওয়াড়ি প্রকল্পে শিশুদের ডিম খেতে দেওয়া হচ্ছে। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হয় বিজেপি সাংসদ গোপাল ভার্গবকে। এরপরই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কমলনাথের সমালোচনা করতে গিয়ে গোপাল ভার্গভের মন্তব্য ঘিরে দানা বাঁধছে বিতর্ক।

গোপাল ভার্গভ প্রথমে কটাক্ষের সুরে বলেন, মধ্যপ্রদেশের সরকার অপুষ্টীজনিত সরকার। আর তারাই আবার পুষ্টী দেওয়ার জন্য উদ্যোগ নিচ্ছে! এরপর বিজেপি সাংসদ বলেন,'ভারতের যা সংস্কৃতি ,তাতে সনাতন সংস্কৃতি অনুযায়ী মাংস খাওয়ায় রীতি নেই। যদি ছোট থেকেই কেউ মাংস, মাছ খায় তাহলে সে তো বড় হয়ে নরখাদক হয়ে যাবে। '
#WATCH Madhya Pradesh (MP) BJP leader Gopal Bhargava on MP government's proposal to distribute eggs at Anganwadis says, "Bharat ke jo sanskar hain, sanatan sanskriti mein mansahaar nished hai. Agar bachpan se hi hum ise khaayenge toh bade ho kar nar bhakshi na ho jaayen." (30.10) pic.twitter.com/s9INELUsYw
— ANI (@ANI) October 31, 2019
এদিকে, এরপর বিজেপি সাংসদ বলেন, তিনি নিজে যেহেতু ব্রাহ্মণ তাই কোনও দিনই তিনি পেঁয়াজ, রসুনও খাননি। তাঁর মতে ভারতীয়দের এভাবে মাংস বা ডিম খাওয়াও উচিত হবে না। বিজেপির গোলাপল ভার্গভের এমন মন্তব্যে রীতিমতো তোলপাড় পড়ে যায় মধ্যপ্রদেশের রাজনীতিতে।












Click it and Unblock the Notifications