১ সালাউদ্দিনের পাল্টা ১০ ভগত সিং! হুমকি পাল্টা হুমকিতে সরগরম উপত্যকা
একটা সাহাবুদ্দিন তৈরি করা হলে ১০ টা ভগত সিং কাশ্মীরের পাঠানো হবে। মুফতির বক্তব্যের জন্য, তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, সেরাজ্যের বিজেপি নেতৃত্ব।
তাঁর দল ভাঙার চেষ্টা হলে কাশ্মীরের সাহাবুদ্দিনের মতো জঙ্গি নেতা তৈরি হবে। জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির এই ধরনের বক্তব্যের কড়া সমালোচনা করল বিজেপি।

পাল্টা তারা বলেছে, একটা সাহাবুদ্দিন তৈরি করা হলে ১০ টা ভগত সিং কাশ্মীরের পাঠানো হবে। মুফতির বক্তব্যের জন্য, তার বিরুদ্ধে রাজ্যপালের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে, সেরাজ্যের বিজেপি নেতৃত্ব।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য, তার কুশপুতুল জ্বালায় বিজেপি কর্মী-সমর্থকরা। জম্মুর ব্যস্ততম কাঁচি চৌয়ানি থেকে সিভিল সেক্রেটারিয়েট পর্যন্ত মিছিল করে তারা।
মুফতির বক্তব্যকে, দেশ বিরোধী বলে দাবি করেছেন বিজেপি মহিলা মোর্চার জেলা প্রেসিডেন্ট বীনা গুপ্তা। মুফতি আগে নিজের ঘর রক্ষা করুন, এমনও কটাক্ষ করেছেন বীনা গুপ্তা। পিডিপি নেত্রীর কাছে বিজেপির আহ্বান, নিজের হুমকি আগে প্রয়োগ করে দেখান তিনি। একইসঙ্গে বিজেপির হুমকি, যদি এটা সালাউদ্দিন তৈরি করা হয়, তবে দশটা ভগত সিংকে জম্মু থেকে কাশ্মীরের পাঠানো হবে।
জম্মুর বিজেপি নেতা আয়ুধ্য নাথ দাবি করেন, সালাউদ্দিন নিয়ে মন্তব্যের জেরে মেহবুবা মুফতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে রাজ্যপালকে।
শুক্রবার শ্রীনগরে মেহবুবা মুফতি বলেছিলেন, তার দল শক্তিশালী। দলের মধ্যের বিরোধ মিটিয়ে ফেলা হবে। যদি দিল্লি ১৯৮৭ সালের মতো জনগণের ভোট দেওয়ার অধিকার হরণ করে, যদি বিভাজন তৈরির চেষ্টা করে, তাহলে সালাউদ্দিন কিংবা ইয়াসিন মালিক তৈরি করবে। যেমনটা হয়েছিল ১৯৮৭ সালে।












Click it and Unblock the Notifications