একটা কিনলে মিলছে আর একটা মদের বোতল, হুড়োহুড়ি দিল্লিতে
একটা কিনলে মিলছে আর একটা মদের বোতল, হুড়োহুড়ি দিল্লিতে
করোনার তৃতীয় ওয়েভ নিম্নমুখী৷ কোভিডের বিধিনিষেধ ও নেই তেমন একটা। এবার দিল্লিতে মদের দোকানের বাইরে লম্বা লাইনের দৃশ্য চোখে পড়ছে৷ কিন্তু হঠাৎ করে কিভাবে মদ দোকানে ভিড় বাড়ছে দিল্লিতে৷ চমক রয়েছে দিল্লির একাধিক মদ দোকানে! দিল্লির মদ বিক্রেতারা প্রচুর ছাড় দিচ্ছেন ক্রেতাদের। যার মধ্যে রয়েছে এক বোতল মদ কিনলে আর এক বোতল ফ্রি। দিল্লির জাহাঙ্গীরপুরি, শাহদারা এবং ময়ুর বিহার সহ শহরের বেশ কিছু অংশে মদের দোকানগুলি নির্দিষ্ট আইএমএফএল ব্র্যান্ডগুলিতে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে৷ দিল্লি সরকারের নতুন আবগারি নীতির কারণেই এটি সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে৷

নিউজ এজেন্সি পিটিআই জানিয়েছে, পূর্ব দিল্লির একজন মদ বিক্রেতা কর্মচারী বলেছেন, নতুন আর্থিক বছরে লাইসেন্সগুলি নবীকরণ করা হবে বলে মার্চের শেষের মধ্যে মদের দোকানগুলিকে তাদের স্টক শেষ করতে হবে। এমন কিছু কিছু ব্র্যান্ড আছে যেগুলি এখন বিক্রি শুরু করেঋে দোকানগুলি৷ খুচরা বিক্রেতারা ডিসকাউন্ট এবং 'একটি কিনুন, একটি বিনামূল্যে পান'-এর মতো বিশেষ অফারগুলির মাধ্যমে তাদের পুরনো স্টক শেষ করতে চান।'
অবশ্য আবগারি বিভাগের একজন প্রবীণ আধিকারিক জানিয়েছেন, যে মদের দোকানে সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করা, বিবাহের মরসুম এবং সপ্তাহান্তের ভিড়ের কারণেই আরও দীর্ঘ লাইনের পড়ে। একজন মদ ব্যবসায়ী জানান, অফারগুলির কারণে মানুষ প্রচুর পরিমাণে মদ কিনেছে। অন্যদিকে আরও বেশি গ্রাহক আকর্ষণ করার জন্য খুচরা বিক্রেতাদের মধ্যে প্রতিযোগিতার কারণে হরিয়ানা এবং উত্তর প্রদেশের সীমান্ত শহরগুলির কাছাকাছি অবস্থিত দোকানগুলিতে পাশের রাজ্য থেকেও কেনাকাটা হয়েছে৷ এবং সেখানেই ভিড় বেশি ছিল।
প্রসঙ্গত, দিল্লি সরকারের নতুন আবগারি নীতি গত বছরের নভেম্বরে কার্যকর হয়েছিল। অনেক বিজেপি নেতা এই নীতির বিরোধিতা করছেন, অভিযোগ করেছেন যে আম আদমি পার্টি দেশে মদ বিক্রি বাড়াতে চায়।












Click it and Unblock the Notifications