আপনার আইফোনে এই অ্যালার্ট মেসেজ এলে কী করবেন? জেনে নিন উপায়
সকাল থেকে উথাল পাথাল জাতীয় রাজনীতি। আইফো হ্যাক করার চেষ্টা করা হচ্ছে। সাত সকালে সোশ্যাল মিডিয়ায় অ্যাপেলের অ্যালার্ট মেসেজ শেয়ার করে হই হই ফেলে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। তারপরে একে একে একই অভিযোগ করতে শুরু করেন কংগ্রেস সাংসদ শশী থারুর, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, আপ সাংসদ রাঘব চড্ডা, আসাদউদ্দিন ওয়েইসিও।
সব বিরোধী দলের সাংসদদের ফোনে কেন অ্যাপেল এই অ্যালার্ট মেসেজ পাঠাচ্ছে তা নিয়ে উথাল পাথাল রাজনৈতিক মহল। মোদী সরকার বিরোধী নেতাদের ফোন হ্যাক করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তাঁরা। সরকার এই সন্ত্রাস তৈরি করছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা।

যদিও পুরোটাই অ্যালগারিদমের কারণে ঘটছে বলে দাবি করেছে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তার পাল্টা নিশানা করেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি পাল্টা নিশানা করে বলেছেন সব মেসেজ তাহলে কেন বিরোধী দলের নেতাদের ফোনে আসছে বিজেপির নেতাদের ফোনে কেন আসছে না।
এই রাজনৈতিক টানাপোড়েন এখন চলবে। কিন্তু আপনার আইফোেন যদি এরকম কোনও মেসেজ এসে থাকে তাহলে কী করবেন। সেই মেসেজেই অ্যাপেল স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কী কী থেকে সাবধান থাকবেন গ্রাহকরা। আপনার ফোনে এই ধরনের মেসেজ এলেই appleid.apple.com এখানে যান। সেখানে গিয়ে নিশ্চিত করুন আপনার ডিভাইস সুরক্ষিত রয়েছে কিনা। সেটা না থাকলে আগে নতুন পাসকোড দিয়ে নিজের মোবাইল ফোন সুরক্ষিত করতে হবে।
অ্যাপেল আইডি আরও মজবুত এবং সুরক্ষিত করতে হবে। তারসঙ্গে পাসওয়ার্ডও সুরক্ষিত রাখতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মধ্য দিয়ে যেতে হবে। শুধুমাত্র অ্যাপেলের অফিসিয়াল স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করতে হবে। অনলাইন অ্যাকাউন্টের জন্য একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে। যাতে সহজে কেই সেটা ট্র্যাক করতে না পারে। সেই সঙ্গে কোনও আননোন সেন্ডারের পাঠানো কোনও েমসেজের লিঙ্কে যেন কোনও ভাবেই ক্লিক করা না হয়।












Click it and Unblock the Notifications