কেন বয়স্ক–অসুস্থ নাগরিকদের বাড়ি গিয়ে টিকা নয়, কেন্দ্রের কাছে জবাব চাইল বম্বে হাইকোর্ট
কেন বয়স্ক–অসুস্থ নাগরিকদের বাড়ি গিয়ে টিকা নয়
দেশজুড়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকাকরণ কর্মসূচি চলছে। সরকারি–বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রের বাইরেও বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরেও উদ্যোগ নেওয়া হয়েছে টিকাকরণের। সেরকমই কিছু হাউজিং সোসাইটিতেও করোনার টিকাকরণ করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যে সব বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তিরা একা থাকেন তাঁদের জন্য কোনও উদ্যোগ নিতে দেখা যায়নি রাজ্য বা কেন্দ্র সরকারকে। বুধবার বম্বে হাইকোর্টের পক্ষ থেকে কেন্দ্রকে প্রশ্ন করা হয়, বহু হাউসিং সোসাইটিতে কোভিড–১৯ টিকাকরণ হচ্ছে তবে কেন বয়স্ক ও অসুস্থ রোগীদের বাড়িতে গিয়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে না ?

বয়স্কদের বাড়িতে গিয়ে টিকাকরণ নয় কেন
বম্বে হাইকোর্টে আইনজীবী ধ্রুতি কাপাডিয়া ও কুনাল তিওয়ারি এ বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জানান যে ৭৫ বছরের ঊর্ধ্বে বয়স্ক নাগরিক, বিশেষভাবে দক্ষ, শয্যাশায়ী রোগী ও হুইলচেয়ারে বসা মানুষদের জন্য রাজ্য ও কেন্দ্র সরকার বাড়ি বাড়ি গিয়ে টিকা দিয়ে আসার উদ্যোগ নিক। আবেদনে এও বলা হয় যে এ ধরনের মানুষ বাড়ির বাইরে পা দেওয়ার মতো ও টিকাকরণ কেন্দ্রে যাওয়ার মতো অবস্থায় নেই।

হাউজিং সোসাইটিতে টিকাকরণ
এই মামলাটি বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি জিএস কুলকার্নির ডিভিশন বেঞ্চে উঠে। এদিন সব পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দেয় বয়স্ক অসুস্থ রোগীদের বাড়িতে গিয়ে কেন টিকা দিতে পারবে না সরকার, সেই সংক্রান্ত রিপোর্ট যাতে তারা অবিলম্বে আদালতে পেশ করে। আদালত এও জানায় যে একাধিক হাউজিং সোসাইটি বেসরকারি হাসপাতালের সঙ্গে গাঁটছড়া বেঁধে তাদের আবাসন চত্ত্বরে টিকাকরণের বন্দোবস্ত করেছে। মুখ্য বিচারপতি দত্ত বলেন, 'যদি এটা হতে পারে, তবে কেন আপনি (সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ) এ ধরনের মানুষের বাড়িতে গিয়ে টিকাকরণ করাতে পারবেন না?' ধ্রুতি কাপাডিয়া বুধবার হাইকোর্টকে জানান কেন্দ্রের টিকাকরণ নীতিতে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া সম্ভব নয়। অথচ পালঘর জেলা সংলগ্ন ভাসাই-বিহার মিউনিসিপ্যাল কর্পোরেশন এই উদ্যোগ নিতে সফল হয়েছে।

কেন্দ্রকে জবাব দিতে হবে আদালতকে
হাইকোর্টের পক্ষ থেকে গতমাসে কেন্দ্রের গঠন করা কোভিড-১৯ টিকাকরণের জাতীয় বিশেষজ্ঞকে বাড়ি বাড়ি গিয়ে টিকাকরণ করানোর কর্মসূচি চালু করতে বলার নির্দেশ দেওয়া হয়। বুধবার কেন্দ্রের পক্ষ থেকে আইনজীবী অনিল সিং এ বিষয়টি কার্যকর করার জন্য সময় চেয়ে নেন। ৮ জুন পরবর্তী শুনানির মধ্যেই এ বিষয়ে কেন্দ্রকে জবাব দিতে হবে হাইকোর্টকে। অনিল সিং আদালতকে জানান, জুলাইয়ের শেষের দিকে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের উপলব্ধতা বৃদ্ধি পাবে। বর্তমানে ৯০ লক্ষ কোভ্যাকসিন ডোজ রয়েছে। জুলাইয়ের শেষে তা বেড়ে ৫.৫ কোটি হবে। এর পাশাপাশি কোভিশিল্ড ভ্যাকসিনও জুলাইয়ের শেষে বেড়ে ২ কোটিতে দাঁড়াবে।

২০২১ সালের ডিসেম্বর ডেডলাইন
এরপরে আদালত সিংকে জিজ্ঞাসা করেন, কেন্দ্রীয় সরকার কবে নাগাদ দেশের পুরো জনসংখ্যাকে কোভিড বিরোধী ভ্যাকসিনের প্রথম ডোজ সরবরাহ করার প্রত্যাশা করে? সিং আদালতের এ প্রশ্নের জবাবে জানান যে আইসিএমআর জানিয়েছে যে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে এটি সম্পন্ন হবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications