'ভারতও ভিতরে ঢুকে মারতে পারে', মুখ খুলে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অরুণ জেটলি

এদিন ভারতের বিদেশমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, আমেরিকার সেনা ভিতরে ঢুকে মারতে পারলে আমরা কেন পারব না?

পরিস্থিতি বেশ জটিল। ভারত- পাকিস্তানের সম্পর্কের অবনতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ চিন্তিত। পাকিস্তান সন্ত্রাসবাদের স্রষ্টা। সেই মাটি থেকে তৈরি সন্ত্রাস ভারতকে বারবার অশান্ত করার চেষ্টা করছে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে। আর পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে।

আমেরিকা লাদেনকে মারতে পারলে ভারতও ভিতরে ঢুকে মারতে পারে, বলছেন জেটলি

সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু পুরনো। আমেরিকায় হামলা চালানো আল কায়েদার নেতা ওসামা বিন লাদেনকে পাকিস্তানের পাহাড়ি শহর অ্যাবোটাবাদে নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছিল সেদেশের সরকার ও সেনা। আর সারা বিশ্বের কাছে অস্বীকার করে গিয়েছে পাকিস্তানে লাদেন রয়েছে বলে।

এদিন ভারতের বিদেশমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, আমেরিকার সেনা ভিতরে ঢুকে মারতে পারলে আমরা কেন পারব না? অর্থাত একদিকে তিনি যেমন ভারতের করা সার্জিক্যাল স্ট্রাইকে যথার্থতা দাবি করেছেন, তেমনই ভবিষ্যতে জইশ জঙ্গি মৌলানা মাসুদ আজহার বা লস্কর জঙ্গি হাফিজ সঈদকেও যে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে খুঁজে মারতে পারে সেটাও প্রচ্ছন্নভাবে জানিয়ে দিয়েছেন।

পাকিস্তানের বালাকোট, চাকোতি ও মুজফফরাবাদের জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে সবকিছু তছনছ করে দিয়েছে। তারপর থেকেই পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। একইসঙ্গে নানা মিথ্যা প্রমাণ দেখিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+