যদি দেশব্যাপী লকডাউন না হত, তাহলে করোনা আক্রান্তের সংখ্যা হত কত, চাঞ্চল্যকর তথ্য

দেশব্যাপী লকডাউন করোনা সংক্রমণ কমাতে সাহায্য করেছে। এই কথা বলতে গিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, যদি লকডাউন না করা হত তাহলে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা পৌঁছে যেত ১ লক্ষে।

দেশব্যাপী লকডাউন করোনা সংক্রমণ কমাতে সাহায্য করেছে। এই কথা বলতে গিয়ে সরকারের তরফে জানানো হয়েছে, যদি লকডাউন না করা হত তাহলে এই মুহুর্তে আক্রান্তের সংখ্যা পৌঁছে যেত ১ লক্ষে। এই মুহুর্তে দেশে আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০০।

প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত, দাবি এমপাওয়ার্ড গ্রুপের

প্রধানমন্ত্রীর সময়োপযোগী সিদ্ধান্ত, দাবি এমপাওয়ার্ড গ্রুপের

এমপাওয়ার্ড গ্রুপের তরফে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী লকডাউন নিয়ে সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। যা দেশের আক্রান্তের সংখ্যা কমাতে সাহায্য করেছে। দেশব্যাপী লকডাউন এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ থেকে দূরে সরিয়েছে দেশকে। কার্ভ এখন সোজা হতে শুরু করেছে বলেও দাবি করেছেন তিনি।

মানুষের স্বভাবে পরিবর্তন

মানুষের স্বভাবে পরিবর্তন

নজরদারি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করেছে। সংক্রমণে বাধা দেওয়া ছাড়াও, টেস্ট, লড়াইয়ের জন্য তৈরি থাকার পাশাপাশি মানুষের স্বভাবেও ব্যাপক পরিবর্তন এসেছে। একটা জন আন্দোলন তৈরি হয়েছে বলেও মনে করছেন এমপাওয়ার্ড কমিটির কর্তারা।

বেড়েছে দ্বিগুণ হওয়ার সময়

বেড়েছে দ্বিগুণ হওয়ার সময়

এমপাওয়ার্ড কমিটির চেয়ারম্যান জানিয়েছেন, ২১ মার্চ যেখানে সংক্রমণ দ্বিগুণ হচ্ছিল ৩ দিন সময়ে, সেখানে এখন তা অনেকটাই পরিবর্তিত হয়েছে। দেশব্যাপী লকডাউনের জেরেই তা সম্ভব হয়েছে বলে মনে করছেন তিনি। এসপ্তাহের শুরুতে দ্বিগুণ হওয়ার সময় ছিল ৭.৫ দিন, বর্তমানে তা বেড়ে হয়েছে ১০ দিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+