এস আই আর কাজের সময় আধিকারিকদের নিরাপত্তা ভাঙলে কঠোর পদক্ষেপ নেবে কমিশন, হুঁশিয়ারি কমিশনের

রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন তথা এস আই আর প্রক্রিয়া শুরুর আগে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল, ভোটার তালিকা সংশোধনের সময় কোনও আধিকারিকের নিরাপত্তা লঙ্ঘিত হলে তা বরদাস্ত করা হবে না। এমনকি একটি ঘটনাও ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশনের কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সূত্রের খবর, আগামী ১৫ অক্টোবরের পর থেকেই এরাজ্যে শুরু হতে চলেছে এই বিশেষ সংশোধন প্রক্রিয়া। তবে তার আগেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এক উচ্চপর্যায়ের বৈঠকে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কেন্দ্রীয় প্রতিনিধ দল।

বৈঠকে উপস্থিত বুথ লেভেল অফিসারদের উদ্দেশ্যে বিশেষভাবে আশ্বাস দেওয়া হয় ফিল্ডে কাজের সময় তাদের নিরাপত্তা রক্ষা করা রাজ্য প্রশাসনের দায়িত্ব। কমিশন স্পষ্ট জানিয়েছে একটিও নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটলে তা কোনোমতেই সহ্য করা হবে না। একইসঙ্গে কমিশনের প্রতিনিধি দল জেলা আধিকারিকদের সতর্ক করে বলেছে, এসআইআর প্রক্রিয়ায় কোনও গাফিলতি ধরা পড়লেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনের দপ্তরের একটি সূত্রে জানাগেছে, "একদিকে যেখানে জেলা আধিকারিকদের দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে কমিশনও প্রতিশ্রুতি দিয়েছে আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। পুরো এস আই আর প্রক্রিয়াটিই কমিশনের কড়া নজরে চলবে।"

অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী নাম না করে অভিযোগ করেন, "একজন নির্দিষ্ট আধিকারিক, যিনি অনেক দিন ধরে রাজ্যে আছেন, তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।" তিনি আরও বলেন, "কমিশনের আধিকারিকরা এখন থেকেই রাজ্য প্রশাসনকে হুমকি দিচ্ছেন। এখনও রাজ্য প্রশাসন কমিশনের অধীনে যায়নি, তবুও বুথ লেভেল অফিসারদের সঙ্গে বৈঠক হচ্ছে কেন?"

এই মন্তব্যের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, "সংবিধানিক পদে থাকা একজন আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়া অত্যন্ত উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীর এই আচরণ গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে।" তিনি কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধও জানিয়েছেন।

সব মিলিয়ে মোটের উপর এস আই আর শুরুর আগে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। একদিকে কমিশনের কড়া অবস্থান, অন্যদিকে মুখ্যমন্ত্রীর মন্তব্য, দুইয়ের মাঝে আসন্ন নির্বাচনী প্রস্তুতিতে রাজ্যজুড়ে তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক টানাপোড়েন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+