‘কংগ্রেসের জন্যে প্রস্তুত, তবে দলের প্রয়োজন না হলে বিকল্প পথও রয়েছে’: শশী থারুর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেরালার এলডিএফ সরকারের প্রশংসা করে মন্তব্য করায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন কংগ্রেসের প্রবীণ সাংসদ শশী থারুর। তবে তিনি দল পরিবর্তনের গুজব উড়িয়ে দিয়ে জানিয়েছেন, কংগ্রেসের জন্য তিনি এখনও রয়েছেন। যদিও সতর্ক করে এও বলেছেন যে যদি তার সেবার প্রয়োজন না হয় দলের, তবে তার কাছে "বিকল্প" পথও রয়েছে।
এক সাক্ষাৎকারে থারুর বলেন, রাজনৈতিক মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও তিনি দল পরিবর্তনের চিন্তা করেননি। কেরালা সরকারের কিছু নীতির প্রশংসা এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের ইতিবাচক দিক তুলে ধরার কারণে কংগ্রেসের কিছু অংশে অসন্তোষ দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, "আমি কখনো নিজেকে একজন রাজনীতিবিদ হিসেবে ভাবিনি, আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সংকীর্ণ নয়। আমি কংগ্রেসের সঙ্গে আছি এবং দলকে আরও শক্তিশালী করতে চাই"।
তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ থারুর কেরালায় কংগ্রেসের ভিত্তি সম্প্রসারণের ওপর জোর দেন এবং বলেন, "নতুন ভোটারদের আকৃষ্ট করতে আমাদের দলকে আরও প্রসারিত করতে হবে। রাজ্যের কংগ্রেস ইউনিটে সুস্পষ্ট নেতৃত্বের অভাব রয়েছে, এবং এটি আমাদের জন্য উদ্বেগের কারণ"।
কেরালায় আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে থারুর বলেন, "যদি কংগ্রেস তাদের সমর্থন ভিত্তি না বাড়াতে পারে, তাহলে টানা তৃতীয়বারের মতো বিরোধী দলে বসতে হবে"।
এরপরই মোদীর প্রশংসা করে থারুর বলেন, "প্রধানমন্ত্রী মোদীর ট্রাম্পের সঙ্গে বৈঠক ভারতের বৃহত্তর স্বার্থে ছিল। আমরা সব সময় কেবল দলীয় স্বার্থ নিয়ে কথা বলতে পারি না"। তার এই মন্তব্য কংগ্রেসের কিছু অংশে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
কংগ্রেস নেতা রমেশ চেন্নিথালা এই প্রসঙ্গে বলেছেন, "আমি থারুরের মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের আগেই তিনি হয়তো ওই সাক্ষাৎকার দিয়েছিলেন। আমরা এটি নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না"।
শশী থারুরের সাম্প্রতিক মন্তব্য রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। দল পরিবর্তনের গুজব উড়িয়ে তিনি স্পষ্ট করেছেন যে কংগ্রেসের সঙ্গেই আছেন। তবে দলের প্রতি তার কিছু অসন্তোষের ইঙ্গিতও মিলেছে। আগামী দিনে কংগ্রেস কেরালায় কী কৌশল নেয় এবং থারুর কী ভূমিকা পালন করেন, তা রাজনৈতিক বিশ্লেষকদের কাছে গভীর পর্যবেক্ষণের বিষয় হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications