মহারাষ্ট্রে শিবসেনা 'বড় ভাই'! লোকসভার আগে শরিকের বড়-বার্তা মোদীর দলকে

২০১৯-এ যদি এনডিএ কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে শিবসেনা, অকালি দলের মতো সহযোগী দলগুলি বড় ভূমিকা গ্রহণ করবে। এদিন এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

২০১৯-এ যদি এনডিএ কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে শিবসেনা, অকালি দলের মতো সহযোগী দলগুলি বড় ভূমিকা গ্রহণ করবে। এদিন এমনটাই জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তিনি জানান, প্রয়োজন পড়লে মহারাষ্ট্রে একাই লড়াই করবে শিবসেনা। তিনি দাবি করেন, মহারাষ্ট্রে শিবসেনা বড় ভাই।

মহারাষ্ট্রে শিবসেনা বড় ভাই! লোকসভার আগে শরিকের বড়-বার্তা মোদীর দলকে

এনডিএ-র সহযোগীরা নিজেদের রাজ্যে শক্তিশালী। যদি কেন্দ্রে তাদের নিয়ে সরকার গঠন করা হয়, তাহলে সেই সেই রাজ্যে মুখ্যমন্ত্রী করতে হবে শরিক দলের থেকে। এদিন এমনটাই দাবি করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। একইসঙ্গে তাঁর দাবি শিবসেনা, অকালি দলের মতো সহযোগী দলগুলি নিজের নিজের রাজ্যে যথেষ্টই শক্তিশালী।

লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে শিবসেনা বিজেপির মধ্যে আলোচনাও যেন ততই জোরদার হচ্ছে। জোটের সংলাপ চলছে আর শিবসেনা ও বিজেপির নেতার একে অপরকে সতর্ক করছেন। বিজেপি শিবসেনা জোটের মধ্যেও নতুন করে দাবি তুলেছে শিবসেনা। শিব সেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, ২০১৯-এ যদি এনডিএ কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে শিবসেনা, অকালি দলের মতো সহযোগী দলগুলি বড় ভূমিকা গ্রহণ করবে। যদি কেন্দ্রে তাদের নিয়ে সরকার গঠন করা হয়, তাহলে সেই সেই রাজ্যে মুখ্যমন্ত্রী করতে হবে শরিক দলের থেকে।


জানা গিয়েছে সম্প্রতি মহারাষ্ট্রে বিজেপি শিবসেনার জোট নিয়ে পক্ষের আলোচনা হয়েছে। লোকসভা নির্বাচনে ৪৮ টি আসনের মধ্যে বিজেপি ২৫ টিতে এবং শিবসেনা ২৩ টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে বিধানসভায় ২৮৮ আসনের বিজেপি ১৪৫ টিতে এবং শিবসেনা ১৪৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে। যদিও বিষয়টি নিয়ে কেউই আনুষ্ঠানিকভাবে জানায়নি।

২০১৪-র মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সব থেকে বড়দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিজেপি। ২৮৮ আসনের মধ্যে একাই পেয়েছিল ১২২টি আসন। শিবসেনা পেয়েছিল ৬৩ টি আসন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ। প্রায় দুদশকের ওপর বিজেপি ও শিবসেনা জোট বদ্ধ হয়ে লড়াই করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+