মণীশ এবং সত্যেন্দ্র জৈন যদি বিজেপিতে যোগ দিত...! কেন এমন বললেন কেজরিওয়াল

একের পর এক মন্ত্রী গ্রেফতার। এই বিষয়ে রীতিমত সুর চড়াচ্ছেন বিজেপি নেতারা। যা নিয়ে তীব্র অস্বস্তি কেজরিওয়াল সংসারে। এই অবস্থায় এবার পালটা মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী।

আবগারি দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার মনীশ শিশোদিয়া। আর তাঁর গ্রেফতারের পর থেকেই দিল্লির রাজধানীতে বিতর্কের ঝড়। একজন উপ মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের ঘটনায় কড়া ভাষায় বিজেপি সরকারের সমালোচনা করেছে বিরোধীরা। এই অবস্থায় পথে নামছে চলেছে আম আদমি পার্টি।

কেন এমন বললেন কেজরিওয়াল

দুই মন্ত্রীর গ্রেফতারি নিয়ে দিল্লির মানুষের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আর এর মধ্যেই আজ বুধবার কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন তিনি।

একের পর এক মন্ত্রীর গ্রেফতারের বিষয়টিকে মাথায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন কেজরিওয়াল। আর সেখান থেকেই কড়া ভাষায় বিজেপির বিরুদ্ধে তওপ দাগেন। বলেন, সতেন্দ্র জৈন এবং মনীশ শিশোদীয়া যদি বিজেপিতে যোগ দিত তাহলে তাঁদের সমস্ত মামলা থেকে মুক্তি দিয়ে দেওয়া হত। কেজরির মতে আবগারি দুর্নীতি শুধুমাত্র একটা ঘটনায়, এতে কোনও দুর্নীতি হয়নি বলে দাবি।

আর এরপরেই প্রধানমন্ত্রীকে টেনে আপ সুপ্রিমো বলেন, আসলে নরেন্দ্র মোদী চান দিল্লিতে চলা ভালো কাজগুলি বন্ধ হয়ে যাক। সবথেকে ভালো কাজ শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে হয়েছে। আর সেই দুই দফতরের মন্ত্রীকেই তিনি জেলে পুড়ে দিয়েছেন বলে তোপ দিল্লির মুখ্যমন্ত্রীর। তবে কোনও কাজ আটকাবে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

আর তা বলতে গিয়েই কেজরিওয়াল বলেন, আজ যদি মণীশ সিসোদিয়া বিজেপিতে যোগ দেন, তাহলে কাল কি তিনি মুক্তি পাবেন না? সব মামলা প্রত্যাহার করা হবে। এমনকি সতেন্দ্র জৈনের ক্ষেত্রেও তাই হবে বলে দাবি তাঁর। কেজরির মতে, বিষয়টি শুধুমাত্র দুর্নীতির প্রশ্নে আটকে নেই! উন্নয়নের কাজ আটকাতেই ইডি এবং সিবিআইকে বারবার পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় আম আদামি পার্টি পথে নামবে বলে জানিয়েছেন পার্টি সুপ্রিমো। একেবারে ডোর টু ডোর প্রচার করবে বলে জানিয়েছেন তিনি।

আর এই বিষিয়ে ব্যাখ্যা করতে গিয়ে কেজরি বলেন, দলের নেতাকর্মীরা সমস্ত মানুষের সঙ্গে কথা বলবে। আমরা সবাইকে বলব যে প্রধানমন্ত্রী কীভাবে কাজ করছেন। তবে মানুষ সব দেখছে বলে বিজেপি কটাক্ষ অরবিন্দ কেজরিওয়ালের। আর সেই মতো ঠিক জায়গাতেই মানুষ এর জবাব আগেও দিয়েছে আগামিদিনেও দেবে বলে জানিয়েছেন তিনি।

বলে রাখা প্রয়োজন, গ্রেফতারের পরেই পদত্যাগের কথা জানিয়েছিলেন মণীশ সিসোদিয়া। এছাড়াও ২০২২-র মে মাসে গ্রেফতার হওয়া সত্যেন্দ্র জৈনও পদত্যাগের কথা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+