মমতার সরকারকে বরখাস্ত করার দাবি অমিত শাহের দলের

দুর্গা প্রতিমা নিরঞ্জন নিয়ে হওয়া বিতর্কের জের। ঠিক ভাবে কাজ করতে না পারলে পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্ত করা হোক। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী

ঠিক ভাবে কাজ করতে না পারলে পশ্চিমবঙ্গ সরকারকে বরখাস্ত করা হোক। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা সুব্রামনিয়াম স্বামী।
দশমীতে আরএসএস-এর সম্ভাব্য অস্ত্র মিছিল নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার মুখ্যমন্ত্রী বিজেপি ও তার সহযোগী সংগঠনগুলিকে দুর্গাপুজোর সময় রাজনীতি না করার বিষয়ে সতর্ক করেন। বলেন, আগুন নিয়ে খেলবেন না। একইসঙ্গে মহরমের দিন দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না বলেও জানিয়েদেন। এরপরেই বিজেপির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

 মমতার সরকারকে বরখাস্ত করার দাবি অমিত শাহের দলের

সংবাদ মাধ্যমকে সুব্রামনিয়াম স্বামী বলেছেন, শান্তি বিঘ্নিত হওয়ার মতো কিছু ঘটলে এফআইআর দায়ের করতে পারেন মুখ্যমন্ত্রী। এবং তা করা হলে তাঁরা আদালতে যাবেন বলে আগে থেকেই জানিয়ে রেখেছেন স্বামী। মুখ্যমন্ত্রী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকেও আক্রমণ করেছেন বলে অভিযোগ করেছেন এই বিজেপি নেতা। মুখ্যমন্ত্রীর সাংবিধানিক দায়িত্ব রয়েছে, সেই অনুযায়ীই মুখ্যমন্ত্রীর কাজ করা উচিৎ। না হলে কেন্দ্রের অবশ্যই উচিৎ সরকারকে বরখাস্ত করা।

মমতার সরকারকে বরখাস্ত করার দাবি অমিত শাহের দলের

অপর বিজেপি নেতা নলিন কোহলির অভিযোগ, পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতিকে আড়াল করতেই ভিএইচপি এবং আরএসএসকে টার্গেট করছেন মুখ্যমন্ত্রী। বিজেপি, আরএসএস এবং ভিএইচপিসহ অন্য সংগঠনগুলিকে দোষারোপ করে পশ্চিমবঙ্গের আসল অবস্থা তিনি চাপা দিতে পারবেন না বলে মন্তব্য করেছেন নলিন কোহলি। মহরমের জন্য যদি মহা দশমী পালন না করা যায়, তাহলে ধরে নিতে হবে প্রশাসন ব্যর্থ, না হলে বলতে হবে দুই সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারেনি সরকার। সেইজন্য দুই সম্প্রদায় একসঙ্গে তাদের ধর্মীয় আচার পালনও করতে পারছেন না বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা নলিন কোহলি।

গত মাসেই পশ্চিমবঙ্গ সরকার নির্দেশিকা জারি করে ৩০ সেপ্টেম্বর দশমীর দিন সন্ধে ছটা পর্যন্ত বিসর্জনের সময়সীমা নির্দিষ্ট করে দেয়। ১ অক্টোবর মহরম থাকায় সেইদিন বিসর্জন বন্ধ রাখার কথা জানানো হয়। পরে দশমীতে বিসর্জনের সময়সীমা রাত দশটা পর্যন্ত বাড়ানোর কথা জানায় পশ্চিমবঙ্গ সরকার।
এর পরেই বিজেপি অভিযোগ করে, ভোট ব্যাঙ্ক রাজনীতির কথা ভেবেই পদক্ষেপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে হাইকোর্টের আদেশকেও পাশ কাটানোর অভিযোগ করেছিল বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+