সারদায় মমতাকে গ্রেফতার করলে আগুন জ্বলবে বাংলায়, হুমকি ইদ্রিশ আলির
কলকাতা, ৩১ ডিসেম্বর: সাহস থাকলে সারদা-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেই দেখুক সিবিআই। গোটা বাংলায় আগুন জ্বলবে। সেই আগুনে অনেককে পুড়ে মরতে হবে। ভরা সভায় এমন হুমকি দিয়ে নিন্দার ঝড় তুললেন বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ ইদ্রিশ আলি।
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে একটি সভায় ভাষণ দিচ্ছিলেন মমতার 'স্নেহধন্য' এই সাংসদ। সারদা-কাণ্ডে মুখ্যমন্ত্রীর নাম যেভাবে উঠে আসছে, তাকে নস্যাৎ করে ইদ্রিশ আলি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার প্রিয়। তিনি শুধু পশ্চিমবঙ্গের অগ্নিকন্যাই নন, সারা ভারতের অগ্নিকন্যা। যদি সিবিআই তাঁকে ছোঁয় কিংবা গ্রেফতার করে, তা হলে গোটা পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে। অনেককে তাতে পুড়ে মরতে হবে। তাঁকে কলঙ্কিক করার চেষ্টা করলে মানুষ ছেড়ে কথা বলবে না।"

তাঁর অভিযোগ, মমতার মতো একজন নেত্রীর সঙ্গে রাজনীতির লড়াইয়ে নরেন্দ্র মোদীও সুবিধা করতে পারছেন না। তাই সিবিআইকে কাজে লাগিয়ে তাঁকে বদনাম করার চেষ্টা হচ্ছে।
ইদ্রিশ আলির এই মন্তব্যের পরই সমালোচনা শুরু হয়েছে। মমতার বিরুদ্ধে সুর চড়িয়েছে সিপিএম, কংগ্রেস ও বিজেপি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications