অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিতে ভারতের পাশে থাকবে আমেরিকা, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর
আফগানিস্থানে তালিবান দমনে সহযোগিতা করলে পিওকে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাশে থাকবে আমেরিকা।
আফগানিস্থানে তালিবান দমনে সহযোগিতা করলে পিওকে পাকিস্তানের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পাশে থাকবে আমেরিকা। এমনই দাবি জানালেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। কয়েকদিন আগেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছিলেন এখন পিওকে নিয়ে কথা হবে পাকিস্তানের সঙ্গে।

আফগানিস্তানে তালিবান দমনে আমেরিকাকে সহযোগিতা করলে পিওকের দাবি নিয়ে আমেরিকাও ভারতের পাশে দাঁড়াবে এমনই দাবি করেছেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তিনি দাবি করেছেন পাকিস্তান যদি ভারতের জন্য আকাশ পথ বন্ধ করে দেয় তাহলে ভারতও যেন করাচিগামী সব জাহাজ ঘুরিয়ে দেয়। পিওকে প্রসঙ্গে সুব্রহ্মণ্যম স্বামী দাবি করেছেন যেভাবেই হোক নেহরুর করা ১৯৪৭ সালের চুক্তি খারিজ করতে হবে। তাহলেই পিওকে ভারতের হয়ে যাবে।
আফগানিস্তানে তালিবান জঙ্গি জমনে প্রায় এক দশক ধরে কাজ করে চলেছে আমেরিকা। কিন্তু ট্রাম্প প্রশাসন আর একক ভাবে সেই কাজ করতে চাইছে না। তালিবান দমনে ভারতকেও এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি। ইতিমধ্যেই আফগানিস্তান থেেক বাহিনী সরাতে শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের দাবি ছিল ভারত যদি আফগানিস্তানের উন্নয়নের সহযোগিতা করতে পারে তাহলে তালিবান দমনে কেন এগিয়ে আসবে না। বিশেষ করে যেখানে আফগানিস্তানের অনেক কাছে রয়েছে ভারত।
পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে অনেকদিন ধরেই পাকিস্তানের সঙ্গে বিরোধ ভারতের। কাশ্মীরকে কেন্দ্র শাসিত অঞ্চল ঘোষণা করার পর ভারত যে এবার পিওকে-র দিকে হাত বাড়ােব তা আন্দাজ করতে পেরেছে পাকিস্তান। তাই দেশের অন্দরেও এই নিয়ে চিন্তা শুরু হয়ে গিয়েছে। বিরোধীদের বিক্ষোভের মুখে পড়েছেন ইমরান খান। ভারতের পক্ষ থেকেই এমন ইঙ্গিত আসতে শুরু করেছে। রাজনাথ সিং জানিয়েছেন এবার পিওকে নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে ভারত।
কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণার পর ভারত যে পিওকে নিয়ে পাকিস্তানের উপর চাপ বাড়াবে তা আঁচ করতে পেরেছে পাকিস্তান। এমনিতেই বালোচে স্বাধীনতার দাবিতে আন্দোলন নতুন করে জেগে উঠেছে।












Click it and Unblock the Notifications