মাস্ক না পরলে সবজি বিক্রি করা হবে না, সিদ্ধান্ত ত্রিপুরার সবজি ব্যবসায়ীদের
মাস্ক না পরলে সবজি বিক্রি করা হবে না, সিদ্ধান্ত ত্রিপুরার সবজি ব্যবসায়ীদের
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে সরকারের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষকেও বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে হবে। নয়তো এই ভাইরাসকে আটকানো যাবে না। দেশজুড়ে লকডাউন ঘোষণা করা হলেও প্রয়োজনীয় পরিষেবা খোলা রাখার অনুমতি মিলেছে। কিন্তু এই জিনিস কিনতে গিয়েই মানুষ সরকারের নিয়ম অমানষ করে ফেলছেন। করোনার প্রকোপ রোধ করতে আগরতলার ব্যবসায়ীরা এক দারুণ উদ্যোগ গ্রহণ করলেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন যে সব ক্রেতারা সামাজিক দুরত্বের নিয়ম মেনে চলবে না ও মুখে মাস্ক না পরেই তাঁদের দোকানে আসবেন, সেইসব ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না।

মাস্ক না পরলে বিক্রি করা হবে না সবজি
শহরের সবজির পাইকারি বাজার মহারাজ গঞ্জের ঢোকার মুখেই ক্রেতাদের উদ্দেশ্যে একটি বোর্ড লাগানো হয়েছে। যেখানে লেখা আছে মাস্ক ছাড়া কোনও ক্রেতা যেন বাজারে না প্রবেশ করে। মহারাজগঞ্জ বাজার সবজি ব্যবসায়ি সমিতির সদস্য নকুল দাস বলেন, ‘পাইকারি ও খুচরো বিক্রেতারা এক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন যে তাঁরা সরকারের নির্দেশ খুবই কড়াভাবে মেনে চলবেন। কোনও ছাড় দেওয়া যাবে না।' বাজারের আর এক সবজি বিক্রেতা গৌরাঙ্গ পাল জানান যে তিনি বেশ কিছুদিন ধরে ক্রেতাদের অনুরোধ করছেন যে তাঁরা যাতে নিয়ম মানেন। কারণ অনেক ক্রেতাই সামাজিক দুরত্ব বজায় রাখতে চাইছিলেন না। তিনি বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সব ক্রেতা সামাজিক দুরত্ব বজায় রাখবে ও ধৈর্য্য ধরে অপেক্ষা করবেন তাঁদেরকেই জিনিস বিক্রি করব। এতে আমাদের কাজও সহজ হবে।'

নো মাস্ক নো ফুয়েল নীতি
বটতলা ও লেক চৌমুহানি বাজারের বিক্রেতারাও একই নিয়ম অনুসরণ করছেন। জমায়েত বা ভিড় যাতে না হয় তার জন্য সমস্ত বাজারে পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলের কর্মীদের মোতায়েন করা হয়েছে। শহরের পেট্রোল পাম্পগুলিতেও ‘নো মাস্ক, নো ফুয়েল' নীতি গ্রহণ করেছে। রাধানগর পেট্রোল পাম্পের ম্যানেজার দেবব্রত ঘোষ বলেন, ‘অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলারস অ্যাসোসিয়েশনের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। এই সংগঠনের সঙ্গে দেশের ৮৪ শতাংশ পেট্রোল ডিলার যুক্ত রয়েছে।' তিনি আরও জানিয়েছেন যে তাঁরা এ বিষয়ে একটি প্রচারও চালিয়েছিল এবং সব ডিলারদের বলা হয়েছে যে মানুষকে মাস্ক পরার গুরুত্ব সম্পর্কে বোঝাতে।

মাস্ক নেই তাই পেট্রোল পেল না ক্রেতা
পেট্রোল পাম্পে আসা এক ক্রেতা জানিয়েছেন যে এতে বিক্রেতার চেয়েও ক্রেতার লাভই বেশি। তিনি বলেন, ‘কিছুক্ষণ আগেই এক ব্যক্তি মাস্ক পরেননি বলে তাঁকে পাঠিয়ে দেওয়া হল, অথচ তিনি ১৫ মিনিট ধরে অপেক্ষা করেছেন।'












Click it and Unblock the Notifications