ক্যাব বাস্তবায়িত হলে বিভাজন তৈরি করতে পারে, সন্দেহ প্রকাশ অসম বিধানসভা স্পিকারের
ক্যাব বাস্তবায়িত হলে বিভাজন তৈরি করতে পারে, সন্দেহ প্রকাশ অসম বিধানসভা স্পিকারের
নাগরিকত্ব সংশোধনীনী বিল নিয়ে এবার প্রশ্ন তুললেন অসম বিধানসভার স্পিকার হিতেন্দ্র নাথ গোস্বামী। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন এই বিল নিয়ে যে সন্দেহ জন্ম নিয়েছে তা ভিত্তিহীন নয় এবং এটি বাস্তবায়িত হলে বিভাজন তৈরি করার প্রবল সম্ভাবনা রয়েছে।

এক বিবৃতিতে স্পিকার কেন্দ্র সরকারের কাছে আবেদন জানিয়েছেন যে অসমের মানুষের ক্রোধ ও অভিযোগ খতিয়ে দেখার জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। হিতেন্দ্র গোস্বামী বলেন, 'রাজ্য সভায় এই বিল পাশ হয়ে যাওয়ার মাধ্যমে এটি আইনে পরিণত হয়েছে। আমি যেহেতু স্পিকারের মত সাংবিধানিক কর্তব্যের মধ্যে রয়েছি তাই এই আইন সম্পর্কে আমি কোনও মন্তব্য করব না, কিন্তু জাতি ও সম্প্রদায়ের জন্য একজন ব্যক্তি হিসাবে কাজ করি বলে অসমের এই আন্দোলন সম্বন্ধে বলব যে আমার অনুভব হচ্ছে বিল নিয়ে যে সন্দেহের উদ্রেক হয়েছে তা মোটেও ভিত্তিহীন নয়।’ তিনি আরও বলেন যে 'এই আইন বাস্তবায়িত হলে বিভিন্ন জাতি, সম্প্রদায় ও ভাষার মধ্যে বিভাজন তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।’ লোকসভায় এই বিল অনুমোদন পাওয়ার আগেই স্পিকার জানিয়েছিলেন যে রাজ্যের একজন নিরপেক্ষ নাগরিক হিসাবে তাঁর বিবেক অসমের ঐক্য এবং অখণ্ডতার জন্য হুমকি দেয় এমন কোনও পদক্ষেপকে তিনি সমর্থন করবেন না।
হিতেন্দ্র নাথ গোস্বামী বলেন, 'আমি এখনও আমার অবস্থানে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব। স্পিকার হিসাবে আমার সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি আমি আমার নির্বাচনী এলার সর্বাত্মক উন্নয়নের জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু স্পিকার পদে থাকলেও আমি জনগণের চেয়ে ঊর্ধ্বে নই।’ বিজেপি সাংসদ গোস্বামী বলেন, 'অসমের নাগরিক বিশেষ করে রাজ্যের যুব সম্প্রদায়ের ক্রোধ ও অভিযোগ খতিয়ে দেখার জন্য আমি কেন্দ্রকে আবেদন করব যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে।’ তিনি অসমবাসীকে শান্তি ও স্থিত অবস্থা রাজ্যে বজায় রাখার আবেদন করেছেন। স্পিকার বলেন, 'গত ৩০ বছরে সক্তিয় রাজনীতির সময়কালে আমি অনেক কিছু শিখেছি এবং আমি তরুণ প্রজন্মের চিন্তাভাবনা এবং ধারণাকে সম্মান করি’।












Click it and Unblock the Notifications