যদি এখন ২৬/১১ ঘটে...! কেমন হবে জঙ্গিদের প্রতি ভারতের প্রতিক্রিয়া, জানিয়েছেন জয়শঙ্কর
দুইহাজার আট সালের মুম্বই হামলার মুম্বই হামলার কথা অনেকের মনে আছে। আবার অনেকেই তা ভুলতে বসেছেন। সেই ঘটনায সব শেষে জীবিত হামলাকারী কাসভের ফাঁসি হয়। পরবর্তী সময়ে নরেন্দ্র মোদী সরকারের সময় ভারতের বিমান বাহিনী বালাকোটে হামলা চালিয়েছে। বিদেশের মাটিতে গিয়ে জঙ্গি হত্যা করেছে। সরকার বার্তা দেওয়ার চেষ্টা করেছে, এখন পরিস্থিতি অন্য।
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ২০০৮ সালে্র মুম্বই হামলার মতো ঘটনা যদি ঘটে, তাহলে সন্ত্রাসবাদীরা যেন না মনে করে, সীমান্তের ওপারে থাকায় কেউ তাদের স্পর্শ করতে পারবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন,সন্ত্রাসবাদীরা কোনও নিয়মে খেলতে পারে না। সন্ত্রাসবাদীদের উত্তরের কোনও নিয়ম থাকতে পারে না।

পাকিস্তান চ্যালেঞ্জ
পুনেতে এক অনুষ্ঠানে ভারতের কোন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা কঠিন, প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, পাশেই একটা দেশ আছে। আজকের সব থেকে বড় চ্যালেঞ্জগুলির একটি। এব্যাপারে তিনিপাকিস্তানের নাম উল্লেখ করেছেন।
জয়শঙ্কর বলেছেন, এই পরিস্থিতি কেন, তা আমাদের নিজেদেরই দেখা উচিত। যদি শুরু থেকেই স্পষ্ট করে দেওয়া হত, পাকিস্তান সন্ত্রাসবাদকে ব্যবহার করছে, যদি তাদেরকে বরদাস্ত করা না হত, তাহলে পরিস্থিতি ভিন্ন হত।
শুরুটা হয়েছিল ১৯৪৭ থেকে
জয়শঙ্কর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে ক্ষমতায় এসেছেন। তাই এই সমস্যা ২০২৪-তে শুরু হয়নি। সেটা ২০০৮ সালেও শুরু হয়নি। এটা শুরু হয়েছিল স্বাধীনতার অর্থাত ১৯৪৭ সাল থেকে। তিনি বলেছেন, ১৯৪৭ সালে যখন উত্তর-পশ্চিমের আদিবাসীদের সামনে রেখে পাকিস্তান কাশ্মীর আক্রমণ করেছিল, তখন সেটা ছিল সন্ত্রাসবাদ।
অবস্থান স্পষ্ট ছিল না
তিনি বলেছেন, পাকিস্তান শহর থেকে গ্রাম জ্বালিয়েছে, ব্যাপকভাবে মানুষ হত্যা করেছে। পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে নেমেছিল। তারপর ভারত সেখানে সেনা পাঠায় এবং কাশ্মীরের একীকরণ করা হয়। ভারত রাষ্ট্রসংঘে গিয়ে সন্ত্রাসবাদের পরিবর্তে উত্তর-পশ্চিমে হানাদারদের উল্লেখ করে। সেইজন্য নিজেদেরকেই স্পষ্ট হতে হবে বলে উল্লেখ করেন তিনি।
বিদেশ নীতির পরিবর্তন হয়েছে
বিদেশমন্ত্রী বলেছেন, কোনও অবস্থাতেই সন্ত্রাসবাদ ভারতের কাথে গ্রহণযোগ্য নয়। যদি কোনও প্রতিবেশী দেশ সন্ত্রাসকে ব্যবহার করে আলোচনার টেবিলে আনে, তাহলে তা মেনে নেওয়া উচিত নয়। দেশের বিদেশ নীতি সম্পর্কে বলতে গিয়ে জয়শঙ্কর বলেছেন, সেখানে ৫০ শতাংশ ধারাবাহিকতা রয়েছে আর ৫০ শতাংশের পরিবর্তন হয়েছে।












Click it and Unblock the Notifications