গাজিপুরে IED উদ্ধারে পাক যোগ, গোয়েন্দাদের তথ্যে প্রশ্ন উঠছে নাগরিক সুরক্ষা নিয়ে
গাজিপুরে IED উদ্ধারে পাক যোগ, গোয়েন্দাদের তথ্যে প্রশ্ন উঠছে নাগরিক সুরক্ষা নিয়ে
দিন কয়েক আগে দিল্লির গাজিপুর থেকে প্রচুর পরিমানে আইইডি উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় রয়েছে পাকিস্তানের যোগ। গোয়েন্দারা জানিয়েছেন পাকিস্তান থেকে সেই আইইডি পাচার করে আনা হয়েছিল। এর নেপথ্যে কোন ষড়যন্ত্র রয়েছে তা নিয়ে তদন্ত চলছে। নাশকতার উদ্দেশেই আইইডি ফুলের বাজারে রাখা হয়েছিল বলে মনে করছেন গোয়েন্দারা। প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতা চালানোর ছক প্রতিবারই কষে থাকে জঙ্গিরা। এবার এই নিয়ে আগে থেকে সেনা বাহিনী এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করেছেন তাঁরা।

কয়েকদিন আগে পাঞ্জাবের লুধিয়ানায় আদালতে বিস্ফোরণের ঘটনায় পাক যোগ মিলেছিল। তখনই তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পেরেছিলেন পাক গুপ্তচর সংস্থা খালিস্তানি জঙ্গিদের মদত দিচ্ছে ভারতে অশান্তি ছড়ানোর জন্য। লুধিয়ানার বিস্ফোরণের ঘটনায় আইএসআই মদতপুষ্ট খালিস্তানি জঙ্গিদের হাত রয়েছে বলে জানিয়েছিলেন তাঁরা। এমনই কি আগে পাঞ্জাব পুলিশকে এই নিয়ে সতর্ক করেছিলেন তাঁরা। কিন্তু তাতে পাঞ্জাব সরকার এবং পুলিশ প্রশাসন তাতে গুরুত্ব দেয়নি অভিযোগ। পাকিস্তান এবার পাঞ্জাবকে ব্যবহার করতে চাইছে বলে দাবি করেছিলেন গোয়েন্দারা। তাঁরা পরে সেনা বাহিনী এবং দিল্লি পুলিশকে সতর্ক করে জানিয়েছিলেন প্রজাতন্ত্র দিবসের আগে এবং যে ৫ রাজ্যো ভোট রয়েছে সেই ৫ রাজ্যে কর্তব্য রত জওয়ানদের টার্গেট করছে জঙ্গিরা। বড় নাশকতা চালাতে পারে ভোটমুখী ৫ রাজ্যে। সেই সঙ্গে প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানী দিল্লিতেও নাশকতা ছড়ানোর ছক কষছে পাক জঙ্গিরা।
তারপরেই গাজিপুরের ফুলের বাজার থেকে উদ্ধার হয় প্রচুর পরিমানে আইইডি। তদন্তকারীরা জানিয়েছেন এই আইইডিচতে আরডিএক্স এবং অ্যামোনিয়াম নাইট্রেটও ছিল। কাজেই বিস্ফোরণ ঘটনে বড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা ছিল। গোয়েন্দাদের অনুমান পাক জঙ্গি সংগঠনের স্লিপার সেল ফের সক্রিয় হয়ে উঠেছে ভারতে। প্রায় দেড় কেজির মতো বিস্ফোরক ছিল সেই ব্যাগে। লুধিয়ানায়র আদালতেও এই ধরনের বিস্ফোরক রাখা হয়েছিল। তাতেই ব্যবহার করা হয়েছিল আরডিএক্স। সেই সূত্র ধরেই তদন্ত শুরু করেছিলেন গোয়েন্দারা। তারপরেই বেরিয়ে আসে পাক যোগ। গোয়েন্দারা জানতে পেরেছেন স্লিপার সেল মারফত দিল্লিতে পৌঁছেছিল সেই বিস্ফোরক। পাক জঙ্গিদের সেই স্পিপার সেলের সিন্ডিকেট ট্র্যাক করা শুরু করেছে গোয়েন্দারা। ইতিমধ্যেই উত্তর প্রদেশ এটিএসকেও এই নিয়ে সতর্ক করেছেন তাঁরা।
একটি টেলিগ্রাম গ্রুপে আই আইডি নিয়ে তথ্য পেয়েছিল দিল্লি পুলিশ। তাতে বলা হয়েছিল, গাজিপুরের ফুলের বাজারে রাখা আইইডি বিস্ফোরণ হয়নি মানে এই নয় যে পরে কোনও বিস্ফোরণ ঘটবে না। তারপরেই টেলিগ্রাম ম্যাসেজটি ট্র্যাক করতে শুরু করে দিল্লি পুলিশ। অনুমান করা হচ্ছে স্লাপার সেলে যে ব্যক্তি গাজিপুরের ফুলের বাজারে বিস্ফোরকটি রেখেছিল সে উত্তর প্রদেশে পালিয়ে গিয়েছে। এদিকে উত্তর প্রদেশে সামনেই ভোট। পরের মাসেই ভোট শুরু হয়ে যাবে। তাই উত্তর প্রদেশ পুলিশকেও এই নিয়ে সতর্ক করা হয়েছে।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications