দিল্লির বুকে বড়সড় নাশকতার ছক! বাড়ি থেকে মিলল ব্যাগ ভর্তি IED
দিল্লির বুকে ফের একবার বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। সীমাপু এলাকায় একটি ব্যাগ (Suspicious Bag) থেকে মিলল শক্তিশালী আইইডি (IED)। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই তলব করা হয় এনএসজিক
দিল্লির বুকে ফের একবার বড়সড় নাশকতার ছক ভেস্তে দিল দিল্লি পুলিশ। সীমাপু এলাকায় একটি ব্যাগ (Suspicious Bag) থেকে মিলল শক্তিশালী আইইডি (IED)। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনার পরেই তলব করা হয় এনএসজিকে।
জানা যাচ্ছে, বিস্ফোরক ভর্তি ব্যাগটিকে সীমাপুর এলাকাতে রাস্তার পাশে একটি ঘর থেকে পাওয়া যায়।

জানা যাচ্ছে, এই ঘটনার পরেই গোটা এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। বিস্ফোরকটিকে নিস্ক্রিয় করা হয়েছে বলে জানা যাচ্ছে। তবে কীভাবে ওই বাড়িটিতে ওই ব্যাগটি এল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরেই গোটা দিল্লি জুড়েই নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিকে জানা যাচ্ছে যে বাড়িটি থেকে এই আইইডি পাওয়া গিয়েছে সেখানে গত কয়েকমাস ধরে বেশ কয়েকজন যুবক ভাড়া নিয়ে থাকছিল। তাঁরা কে-কি তাঁর পরিচয় তা জানার চেষ্টা করা হচ্ছে। এমনকি এই ঘটনার সঙ্গে কোনও যোগ আছে কিনা তাও জানার চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য গত কয়েকদিন আগেও একই ভাবে দিল্লির একটি বাজারে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল। দিল্লির গাজিপুর ফুলের মার্কেটে এই ঘটনা ঘটেছিল। একেবারে ফুল বাজারের মাঝখান থেকে ব্যাগ ভর্তি বিস্ফোরক আইইডি পাওয়া গিয়েছিল। এই ঘটনার তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

এর আগে দিল্লির একটি আদালতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানেও তদন্তকারীরা তদন্তে নেমে কার্যত চমকে যান। তদন্তকারীরা দেখেন ওই বিস্ফোরক শুধুমাত্র আতঙ্ক তৈরি করতে করা হয়। একেবারে ছক বুঝে নাশকতা চালাতেই করা হয়। এমনকি এতে আইইডি ব্যবহার করা হয়েছিল বলেও জানা যায়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই ঘটনার পুনঃরাবৃত্তি। যা নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
তবে তদন্তকারীদের কাংশের মতে, এই বিস্ফোরক বড়শড় নাশকতা চালাতেই হয়তো জড়ো করা হয়েছিল। ঘটনার পরেই দেশজুড়ে হাই-অ্যালার্ট দেওয়া হয়েছে।
উল্লেখ্য এর আগে দেশে বড়সড় নাশকতার ঘটনা ঘটতে পারে বলে সাবধান করে কেন্দ্রীয় গোয়েন্দারা। বিশেষ করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে ভেস্তে দিতে জঙ্গিরা। আর এই মর্মেই নাকি পরিকল্পনা করা হয়েছে বলে অনুমান। শুধু তাই নয়, বিভিন্ন এলাকাকে টার্গেট করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয় গোয়েন্দাদের তরফে।
আর সেই তালিকাতে বিভিন্ন স্টেশন, ধর্মীয় স্থান সহ বিভিন্ন বাজার-মল থাকতে পারে বলেও সতর্ক করে গোয়েন্দাদের তরফে জানানো হয়েছে। আর সেদিকে তাকিয়ে বিভিন্ন রাজ্যকে এই মর্মে সাবধানও করা হয়। নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটসাঁট করার কথাও বলা হয়েছে।
কিন্তু দিল্লির বুকে বারবার এভাবে আইইডি পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। বিষয়টি জথেষ্ট গুরুত্ব দিয়েই দেখা হছে।












Click it and Unblock the Notifications