কাশ্মীরে ফের হামলার চেষ্টা কনভয়ে! কোনওমতে বিপদ এড়াল সেনা

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা কনভয়ে হামলা কোনওমতে এড়ানো গেল।

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে সেনা কনভয়ে হামলা কোনওমতে এড়ানো গেল। নিরাপত্তা বাহিনী সফলভাবে একটি আইইডি বিস্ফোরণ হওয়া থেকে বাঁচিয়ে নিষ্ক্রিয় করেছে। ফের সেনা কনভয়ে বিস্ফোরণের ঘটনা ঘটলে তা নিঃসন্দেহে ফের এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারত।

কাশ্মীরে ফের হামলার চেষ্টা কনভয়ে! কোনওমতে বিপদ এড়াল সেনা

আইইডি জম্মু-রাজৌরি হাইওয়ের কাল্লার চক এলাকায় রাখা হয়েছিল। বিস্ফোরক রাস্তায় রয়েছে জানতে পেরেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়।

এদিন সোমবার সকালে সেনার রোড ওপেনিং পার্টি বা আরওপি পেট্রোলিংয়ে নামে। ১৪৪এ জাতীয় সড়কে পেট্রোলিংয়ের সময়ই কাল্লারে রাস্তার পাশে সন্দেহজনক বোতল পড়ে থাকতে দেখে। একটি পলিথিনের ব্যাগে বোতলটি ছিল। বোতলে তরল পদার্থ ছিল। সঙ্গে কঠিন কিছু মেশানো ছিল।

তারপরই সতর্ক করে দেওয়া হয় সকলকে। পুলিশ ও সেনার দল ঘটনাস্থলে পৌঁছে যায়। রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইইডি ঘটনাস্থলেই ধ্বংস করে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+