Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

৩১ জন মাওবাদীকে কি নিকেশ করার বদলা? সুকমায় আইইডি বিস্ফোরণ, গুরুতর আহত এক জওয়ান

গত রবিবারই মাওবাদীদের বিরুদ্ধে বড় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গুলির লড়াইয়ে খতম হয় ৩১ মাওবাদী। একই সাথে শহীদ হন ২ জওয়ানও। আর তার রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার ফের হল আইইডি বিস্ফোরণ।

মঙ্গলবার ছত্তিশগড়ের সুকমায় এক মর্মান্তিক বিস্ফোরণের ঘটনায় সিআরপিএফ-এর এক জওয়ান গুরুতর আহত হয়েছেন। দান্তেওয়াড়া জেলার সীমান্তবর্তী জাগারগুন্ডা পুলিশ স্টেশনের আওতাধীন আধাসামরিক বাহিনীর ক্যাম্পের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

দান্তেওয়াড়ার অতিরিক্ত পুলিশ সুপার আর কে বর্মণ জানান, নিরাপত্তা বাহিনীর একটি দল 'এলাকা তল্লাশি ও নিরাপত্তা অভিযান'-এ নিযুক্ত ছিল। ফেরার সময়, সিআরপিএফ-এর ২৩১তম ব্যাটালিয়নের হেড-কনস্টেবল এমএন শুক্লা অসাবধানতাবশত একটি আইইডি-ওপর পা রেখে দেন, যার ফলে তীব্র বিস্ফোরণ ঘটে। আহত জওয়ানকে প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষণাৎ বিমানে করে রায়পুরে নিয়ে যাওয়া হয়।

সাম্প্রতিক এই বিস্ফোরণ এমন এক সময় ঘটল, যখন ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। দু'দিন আগেই নিরাপত্তা বাহিনী ৩১ জন নকশালকে নিকেশ করেছে। সেই সাফল্যের জন্যে সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই।

বিজাপুর জেলার ইন্দ্রাবতী জাতীয় উদ্যান এলাকায় রবিবার সকালে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে এই নকশালরা নিহত হয়। সংঘর্ষের সময় দুই জওয়ানও শহীদ হন এবং আরও দুইজন গুরুতর আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যদের একটি যৌথ দল নকশালবিরোধী অভিযানে অংশ নিয়েছিল, তখনই গুলির লড়াই হয়।

এই সফল অভিযানের পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বিবৃতিতে বলেন, "ভারতকে নকশালমুক্ত করার লক্ষ্যে, বিজাপুরে নিরাপত্তা বাহিনী বড় সাফল্য অর্জন করেছে। ৩১ জন নকশাল নিহত হয়েছে এবং বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে"।

তিনি আরও বলেন, "নকশালবাদের অবসানের প্রচেষ্টায় আমরা আমাদের দুই সাহসী সৈনিককে হারিয়েছি। দেশ সর্বদা এই বীরদের কাছে ঋণী থাকবে। শহীদদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমরা সংকল্পবদ্ধ যে ২০২৬ সালের ৩১শে মার্চের মধ্যে নকশালবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করব, যাতে দেশের কোনও নাগরিককে এর জন্য আর প্রাণ দিতে না হয়"।

নকশালবিরোধী এই অভিযানে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপ এবং আইইডি বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাগুলি ইঙ্গিত দিচ্ছে যে, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতে পারে আগামীদিনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+