'পোশাক দেখে চেনা' বিতর্ক উস্কে জামিয়া কাণ্ডে মোদীকে তোপ ওয়েসির
'সহজেই পোশাক দেখে চেনা যাচ্ছে যে কারা হিংসা ছড়াচ্ছে ', প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বক্তব্যের পাল্টা কটাক্ষ করে এদিন জামিয়া চত্বরে জনৈক যুবক রামভক্ত গোপালের গুলি ছোঁড়ার ঘটনা নিয়ে বক্তব্য রাখেন এআইএমএম নেতা আসাদউদ্দিন ওয়েসি।

'চিনে নিন ওকে ওর পোশাকে'
এদিন মোদীর টুইটার অ্যাকাউন্টে ট্যাগ করে মিম নেতা আসাদউদ্দিন ওয়েসি লেখেন, ' হাই.. প্রধানমন্ত্রী মোদী, এবার চিনে নিন একে এর পোশাকে'। আর এই বক্তব্যের মধ্য দিয়েই মিম ফের একবার ধর্মীয় ইস্যুতে মোদীকে কটাক্ষ করতে ছাড়ছেননা।

ওয়েসির কটাক্ষে 'জাতীয়তাবাদীরা' !
এদিন আরও একটি টুইটে ওয়েসি লেখেন ,' রাত ৯ টার (খবরে) যাঁরা জাতীয়তাবাদী রয়েছেন ..' বলে এদিন ওই বন্দুকবাজকে 'জঙ্গি' বলে আখ্যা দেন ওয়াসি। লেখেনে, যে সমস্ত পুলিশ দেখছিল সেই সময় এই গুলি চলে এক নিরীহ ছাত্রের ওপর।

কী ঘটেছে জামিয়ায়?
এদিন জামিয়া সংলগ্ন এলাকায় রামভক্ত গোপাল নামের জনৈক এক ব্যক্তি শূন্যে গুলি চালাতে চালাতে এগিয়ে যায়। আর সেই সময় গুলিতে আহত হন জনৈক শাদাব নামের পড়ুয়া। মুহূর্তে আহত শাদাবকে এইমস এ ভর্তি করা হয়েছে।












Click it and Unblock the Notifications