রাত পোহালেই আইসিএসই ও আইএসসি-র ফলাফল প্রকাশ, জানুন কোথায় জানা যাবে রেজাল্ট
রাত পোহালেই আইসিএসই ও আইএসসি-র দশম শ্রেণির ফলাফল প্রকাশ, জানুন কোথায় জানা যাবে রেজাল্ট
আইসিএসসি ও আইএসির দশম ও দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত হবে ২৪ জুলাই। ফলে রাত পোহালেই এই ফলাফল প্রকাশিত হওয়ার কথা। এদিন বোর্ডের তরফে অ্যাপ ও ওয়েসবসাইটের নাম দেওয়া হয়েছে, যেখানে দেখা যাবে পরীক্ষার ফলাফল। সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন বা সিবিএসসির দশম শ্রেণির ফলাফল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এদিন একথা জানানো হয়েছে বোর্ডের তরফে।

জানা গিয়েছে, আগামীকাল দুপুর ৩ টে নাগাদ এই ফলাফল প্রকাশিত হবে। cbseresults.nic.in ছাড়াও ডিজিলকার এ উমাং অ্যাপে এই ফলাফল দেখা যাবে বলে খবর। গত বছরগুলির ট্রেন্ড ধরে মনে করা হচ্ছে যে ২০২১ সিবিএসই-এর দশম শ্রেণির ফলাফল নিজের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। ০৯২৪৮৮২৮৮৩ নম্বরে এসএমএস করলেও পাওয়া যাবে ফলাফলের তথ্য। এছাড়াও 'এসএমএস কেরিয়ার' এর থেকে জানা যাবে ফলাফল।
মূলত, করোনার দ্বিতীয় স্রোতের সময় এই বোর্ডের পরীক্ষাগুলি আয়োজন থমকে যায়। দশম শ্রেণির ক্ষেত্রে নবম শ্রেণিতে পড়ুয়াদের পরীক্ষার মূল্যায়ন ও দ্বাদশের ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্টের ফলাফলের হাত ধরে মূল্য়ায়নের কথা জানানো হয়। একই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষাও মূল্যায়ন করা হয়। এই নিয়ে অতিমারী পরিস্থিতিতে পর পর দুই বছর বাতিল ছিল আইসিএসই,ও আইএসসির পরীক্ষা। এদিকে , এবছরের ফলাফলের ক্ষেত্রে ফলাফল ঘোষণার দিন জানানোর জন্য সময়সীমার কথা জানাতে আগেই বলেছিল সুপ্রিম কোর্ট। এরপর এদিন জানা গিয়েছে রাত পোহালেই জানা যাবে আইসিএসসি ও আইএসির ফলাফল।












Click it and Unblock the Notifications