CBSE-র পর এবার ICSE-র দশম এ দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন প্রকাশ
CBSE-র পর এবার ICSE-র দশম এ দ্বাদশ শ্রেণির পরীক্ষার রুটিন প্রকাশ
সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার দিন ঘোষণার পর এবার আইসিএসই বোর্ড পরীক্ষার দিন ঘোষণা করল। জুলাইয়ের ১ তারিখ থেকে শুরু হবে পরীক্ষা। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে ২ জুলাই থেকে। চলবে ১২ জলাই পর্যন্ত। দ্বাদশ শ্রেণির পরীক্ষা চলবে ১৪ জুলাই পর্যন্ত। রবিবারেও পরীক্ষা নেওয়া হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

আইসিএসই-র পরীক্ষার দিন ঘোষণা
সিবিএসই-র পর এবার আইসিএসই-পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড। ১ জুলাই থেকে হবে পরীক্ষা। করোনা মোকাবিলায় বিধি মেনেই পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। করোনা সংক্রমণের কারণে পিছিয়ে দেওয়া হয়েছিল বোর্ড পরীক্ষা।

একনজরে দ্বাদশ শ্রেণির পরীক্ষাসূচি
১ জুলাই - বায়োলজি (প্রথম পত্র)
৩ জুলাই - বিজনেস স্টাডিজ
৫ জুলাই - ভুগোল
৭ জুলাই - সাইকোলজি
৯ জুলাই - সোসিওলজি
১১ জুলাই- হোম সায়েন্স (প্রথম পত্র)
১৩ জুলাই- ইলেকটিভ ইংলিশ
১৪ জুলাই- আর্ট অ্যান্ড ক্রাফট

একনজরে দশম শ্রেণির পরীক্ষাসূচি
২ জুলাই - জিওগ্রাফি H.C.G পেপার ২
৪ জুলাই - আর্ট পেপার ৪ (অ্যাপ্লায়েড আর্ট)
৬ জুলাই - (গ্রুপ ৩ - ইলেকটিভ) - কর্ণাটক মিউজিক, কমার্শিয়াল অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কুকারি, ড্রামা, ইকনমিক অ্যাপ্লিকেশন, এনভায়রনমেন্টাল অ্যাপ্লিকেশন, ফ্যাশন ডিজাইনিং, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দুস্তানি মিউজিক, হোম সায়েন্স, ইন্ডিয়ান ডান্স,মাস মিডিয়া অ্য়ান্ড কমিউনিকেশন, ফিজিক্যাল এডুকেশন, স্প্যানিশ, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, টেকনিক্যাল ড্রয়িং অ্যাপ্লিকেশন
৮ জুলাই - হিন্দি
১০ জুলাই - বায়োলজি-সায়েন্স (তৃতীয় পত্র)
১২ জুলাই - অর্থনীতি (গ্রুপ টু ইলেকটিভ)

মাস্ক, স্যানিটাইজার বাধ্যতামূলর
পরীক্ষার্থীদের মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক ভাবে নিয়ে আসতে হবে। এবং পরীক্ষার সময়ও সোশ্যাল ডিসট্যান্সিং মেনে পরীক্ষা নেওয়া হবে। দশম শ্রেণির পরীক্ষা শুরু হবে সকাল ১১টা থেকে। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে।












Click it and Unblock the Notifications