গ্রামীণ ভারতের করোনা সংক্রমণ কোন পথে! চাঞ্চল্যকর রিপোর্ট ICMR সেরো সার্ভের
গ্রামীণ ভারতের করোনা সংক্রমণ কোন পথে! চাঞ্চল্যকর রিপোর্ট ICMR সেরো সার্ভের
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে একাধিক জায়গায় চলছে সেরো সার্ভে। আইসিএমআরের তত্বাবধানে চলছে সেই সেরো সার্ভে। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে ২০২০ সালের মে মাসের মধ্যেই দেশের গ্রামাঞ্চলগুলিতে ৪৪.৪ লক্ষ বাসিন্দা করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন।

গ্রামে সংক্রমণ বেশি
করোনা ভাইরাসের সংক্রমণে শহুরে এলাকার থেকে গ্রামে বেশি। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আইসিএমআরের সেরো সার্ভেতে। তাতে দেখা গিয়েছে গ্রামাঞ্চলে প্রায় ৪৪.৪ লক্ষ মানুষ ২০২০ সালের মে মাসের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেতুলনায় শহরে সংক্রমণের হার কম। গ্রামে যেখানে ৬৯.৪ শতাংশ মানুষ করোনা ভাইরাসে সংক্রামিত হচ্ছেন, শহুরে বস্তি এলাকায় সংক্রমণের হার ১৫.৯ শতাংশ। আর শহরের ১৪.৬ শতাংশ।

গ্রামাঞ্চলে বেশি আক্রান্ত যুবরা
গ্রামীণ এলাকায় করোনা ভাইরাসের বেশি সংক্রমিত হচ্ছেন যুবরা। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে সংক্রমণের প্রবণতা সবচেয়ে বেশি। ৪৬ থেকে ৬০ বছরের মধ্যে ৩৯.৫ শতাংশ মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হচ্ছেন। আর সংক্রমণের প্রবণতা সবচেয়ে কম ৬০ বছর বয়সীদের মধ্যে। মাত্র ১৭.২ শতাংশ ষাটোর্ধ্বোরা সংক্রমিত হচ্ছেন করোনা ভাইরাসে।

গ্রামে পরীক্ষা কম
গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের পরীক্ষা অত্যন্ত কম হচ্ছে বলে ধরা পড়েছে সেরো সার্ভেতে। সেকারণেই প্রথমের দিকে গ্রামাঞ্চলে করোনা ভাইরাসের সংক্রমণ কম বলে মনে করা হচ্ছিল। বাস্তবে শহরের থেকে গ্রামাঞ্চল বেশি করোনা সংক্রমণে প্রভাবিত বলে জানিয়েছে সেরো সার্ভের রিপোর্ট।

উদ্বেগ বাড়াচ্ছ দৈনিক সংক্রমণ
করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়াচ্ছে দেশে। করোনা ভাইরাসের গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৬ হাজারেরও বেশি। প্রতিদিন নতুন করে রেকর্ড গড়ছে ভারত। করোনা ভাইরাসে টীকা কবে আসবে এখনও তার কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications