বহু ভারতীয় করোনা আক্রান্ত হয়ে অজান্তেই সুস্থও হয়ে গেছেন! আইএসএমআর-র দাবি
টেস্টিং এ ধরা পড়ছে অনেকের রোগ। তবে অনেকেরই উপসর্গ নেই। আর যাঁদের উপসর্গ নেই, তাঁদের নিয়ে জটিলতা ও আতঙ্ক বেড়েছে। এই উপসর্গহীন আক্রান্তদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইসিএমআর।

চাঞ্চল্যকর দাবি
আইএসিএমআর জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, দেশের এক তৃতীয়াংশ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সম্ভবত। এঁরা অজান্তেই করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন। আর নিজের অজান্তেই তা থেকে সেরে উঠেছেন।

রাজ্যভিত্তিতে পরিসংখ্যান
আইসিএমআর বলছে, প্রতিটি রাজ্যেরই প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ মানুষ উপসর্গহীনভাবে অজান্তেই করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন। এঁরা কনটেইনমেন্ট জোন বা হটস্পটে করোনা আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে, উপসর্গের জোর না থাকায় টেস্টিং এঁদের হয়নি, অন্যদিকে এঁরা সেরেও উঠেছেন বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর কোনগুলি?
আমেদাবাদ, ইন্দোর, দিল্লি, মুম্বই, পুনের মতো শহরগুলি দেশে সবচেয়ে বেশি আক্রান্ত করোনার জেরে। এখানের হটস্পটগুলিতে ১০০গুণ হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এমনই তথ্য দিয়েছে রিপোর্ট।

কীভাবে সম্পন্ন হয়েছে সমীক্ষা?
করোনা সমীক্ষায় ১০ টি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ শহর থেকে নমুনা সংগ্রহ করে আইসিএমআর। ১০ টি কনটেইমেন্ট জোর চিহ্নিত করে সেখানে থেকে ৫০০ টি নমুনা নেওয়া হয়। ২১ টি রাজ্যের ৬০ টি জেলায় এভাবে নমুনা সংগ্রহ করে , এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আইসিএমআর।












Click it and Unblock the Notifications