ডাকছে পাহাড়! এখনই সাড়া দেবেন না, থার্ড ওয়েভ ভয়ঙ্কর হতে সময় নেবে না, সতর্ক করল ICMR

ডাকছে পাহাড়, এখনই সাড়া দেবেন না, থার্ড ওয়েভ ভয়ঙ্কর হতে সময় নেবে না, সতর্ক করল ICMR

উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রমণও অনেকটাই কমে গিয়েছে। এই সুযোগে সকলেই বেরিয়ে পড়বেন ছুটি নিয়ে। পর্যটন কেন্দ্র গুলিতে ভিড় বাড়বে। তাই আগে থেকেই সতর্ক করল আইসিএমআর। এই বছর বেড়ানোর হুজুক থেকে দূরে থাকারই পরামর্শ দিয়েছেন তাঁরা। পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়তে শুরু করলে করোনা সংক্রমণ ভয়ানক হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।

সতর্ক করল ICMR

বেপরোয়া ভ্রমণের পাল্টা প্রতিশোধ বা রিভেঞ্জ ট্রাভেলের পরিস্থিতি তৈরি হতে পারে গোটা দেশে। এখন যদি সকলে হুড়মুড়িয়ে বেড়াতে বেরিয়ে পড়েন তাহলে আগামী বছর অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সেটা ভয়ঙ্কর আকার নিতে পারে। অর্থাৎ যেমনটা মে মাসে হয়েছিল তার থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। যাকে আইসিএমআরের গবেষকরা বলছেন রিভেঞ্জ ট্রাভেল। কাজেই এই বছরটা বেড়াতে যাওয়া এড়িয়ে চলুন। এমনই দাবি করেছেন তাঁরা।

করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা কমে আসার পর সিমলা, কুলু-মানালিতে পর্যটনে ঢল নেমেছিল। ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। মাস্ক ছড়াই সকলকে ঘুরতে দেখা গিয়েছিল সেখানে। সোশ্যাল মিডিয়ায় সিমলার ম্যালের একাধিক ছবি ভাইরালও হয়েছিল। এমনকী সিমলা কুলু মানালি যাওয়ার পথে রীতিমতো ট্রাফিক জ্যাম তৈরি হয়েছিল। হিমাচল প্রদেশেরএকাধিক জায়গা তেও পর্যটকদের ঢল মেনেছিল জুন-জুলাই মাসে।

তাতে অনেকেই আশঙ্কা করেছিলেন করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে। কিন্তু সেটা হয়নি। অনেকটাই কমেছে। তবে করোনা সংক্রমণের থার্ড ওয়েভ যেকোনও সময় আছড়ে পড়তে পারে দেশে। সেই আশঙ্কা থেকেই পুজোর মরশুমে পাহাড়ে ঘুরতে যাওয়ার পরিস্থিতি এড়িয়ে যেতেই বলছেন গবেষকরা। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সেকারণে উৎসবের মরশুমে নতুন করে সেজে উঠেেছ পর্যটন কেন্দ্রগুলি। তাতে দেদারে বুকিংও হয়েছে এবার। সেটা দেখেই আন্দাজ করা যাচ্ছে যে আগামী ৩ মাস পর্যটন কেন্দ্রগুলিতে বিপুল ভিড় হতে চলেছে তার ইঙ্গিত মিলতে শুরু করেছে।

করোনা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল মে মাস। করোনার সেকেন্ড ওয়েভের এই চরমে ওঠার নেপথ্যে ছিল ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন, গবেষকরা জানিয়েছিলেন অক্টোবর মাসে করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মক আকার নেবে। থার্ড ওয়েভ পিক নিতে শুরু করবে এই সময় থেকে। যদিও এখনও পর্যন্ত গোটা দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সন্তোষজনক জায়গাতেই রয়েছে। উল্টে সংক্রমণের গ্রাফ অমনেকটাই কমেছে। তাতেই আরও বেশি মানুষ উৎসাহী হয়ে বেরিয়ে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ গত ১ বছরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিশেষ কেউ বেড়াতে যেতে পারেননি। এবার সেই সুযোগটা অনেকেই হাতছাড়া করতে চাইবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+