১৫ অগাস্ট অতিক্রান্ত, করোনা ভ্যাকসিন কোথায়? কী বলছে আইসিএমআর

১৫ অগাস্ট অতিক্রান্ত, করোনা ভ্যাকসিন কোথায়? কী বলছে আইসিএমআর

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিনই ভারত হাতে পারে করোনা ভ্যাকসিন। এমনই দাবি করেছিল আইসিএমআর। িকন্তু স্বাধীনতা দিবসের দিন বাস্তবে কোনও ভ্যাকসিনই হাতে এলো না ভারতের। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। আইসিএমআর এবার দাবি করেছে, ১৫ অগাস্ট কোনও ডেডলাইন দেওয়া হয়নি। করোনা ভ্যাকসিনের ট্রায়ালের গবেষণা অনেকটাই এগিয়ে গিয়েছে।

১৫ অগাস্ট করোনা ভ্যাকসিন

১৫ অগাস্ট করোনা ভ্যাকসিন

গত ৩ জুলাই আইসিএমআরের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ১৫ অগাস্ট করোনা ভ্যাকসিন হাতে পাবে ভারত। তাই নিয়ে হইচই পড়ে গিয়েছিল গোটা দেশে। সকলেই অপেক্ষা করছিলেন করোনা ভ্যাকসিনের জন্য কো ভ্যাকসিনের গবেষণার দিকে সকলে তাকিয়ে ছিলেন।

হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন

হিউম্যান ট্রায়ালের জন্য আবেদন

কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের জন্য কয়েক হাজার আবেদন পত্র জমা পড়েছে। যদিও তার জন্য বয়স এবং স্বাস্থ্যের বিষয় বেধে দিয়েছিল আইসিএমআর। সেই গাইডলাইন মেনেই শুরু হয়েছে কো ভ্যাকসিনের হিউম্যান ট্রয়াল। তিনটি পর্যায়ে হবে করোনা ভ্যাকসিনের পরীক্ষা।

 ১৫ অগাস্ট কোথায় ভ্যাকসিন

১৫ অগাস্ট কোথায় ভ্যাকসিন

১৫ অগাস্ট এসে গেল। কিন্তু করোনা ভ্যাকসিনের কোনও খর এলোনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তিনটি ভ্যাকসিনের পৃথক পৃথক গবেষণা চলছে। বিজ্ঞানীদের গ্রিন সিগনাল মিললেই করোনা ভ্যাকসিন তৈরি শুরু হয়ে যাবে। গোটা দেশে প্রত্যাকটি গ্রামে পৌঁছে দেওয়া হবে করোনা ভ্যাকসিন।

আইসিএমআরের দাবি

আইসিএমআরের দাবি

আইসিএমআরের পক্ষ থেকে বলা হয়েছে ১৫ অগাস্ট কোনও ডেডলাইন তাঁরা দেননি। হিউম্যান ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। পরীক্ষা সফল হলেই করোনা ভ্যাকসিন তৈরি করা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে আইসিএমআর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+