করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কতদিন পর করা যাবে অস্ত্রোপচার?‌ জেনে নিন আইসিএমআর কী বলছে

করোনা থেকে সুস্থ হয়ে ওঠার কতদিন পর করা যাবে অস্ত্রোপচার?‌

বর্তমানে এমন সময় এসে দাঁড়িয়েছে যে হাসপাতালে কোনও অস্ত্রপচার বা সার্জারির আগে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা করোনা থেকে সদ্য সুস্থ হয়ে উঠেছেন তাঁরা কি করবেন?‌ এ প্রসঙ্গে আইসিএমআর ও কোভিড–১৯–এর জাতীয় টাস্ক ফোর্সের বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, খুব জরুরি না হলে এই কোভিড রোগীদের ৬ মাস অপেক্ষা করানোর পর অস্ত্রোপচার করা যেতে পারে।

অপেক্ষা করতে হবে ৬ সপ্তাহের

অপেক্ষা করতে হবে ৬ সপ্তাহের

বিশেষজ্ঞদের মতে, জরুরি নয় বা ইলেকটিভ সার্জারির ক্ষেত্রে চিকিৎসকরা রোগীকে আরটি-পিসিআর টেস্ট করতে বলেন অনেক সময়, কিন্তু দেখা গিয়েছে সুস্থ হয়ে ওঠা রোগীর দেহে ভাইরাসের অবশিষ্ট থাকার ফলে মাঝে মাঝে রিপোর্ট পজিটিভ আসতে পারে। তাই সেরকম রোগীর ক্ষেত্রে ১০২ দিনের আগে কোভিড পরীক্ষা করানোর প্রয়োজন নেই। এক বার কোভিড সংক্রমণ সেরে যাওয়ার ১০২ দিনের মধ্যে দ্বিতীয় বার সংক্রমণের প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই যুক্তিতেই আইসিএমআর-এর তরফে বলা হয়েছে, কোভিডে সেরে ওঠার পর কারও অস্ত্রোপচারের দরকার হলে তাঁর আবার কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট দরকার নেই। বরং এই সময়ে শরীরে মৃত করোনা ভাইরাসের উপস্থিতির কারণে পরীক্ষার ফল পজিটিভ আসতে পারে, জানিয়েছেন সংক্রমক রোগ বিশেষজ্ঞ সঞ্জয় পুজারি।

 জরুরি ক্ষেত্রে সব সতর্কতা মেনে অস্ত্রোপচার করতে হবে

জরুরি ক্ষেত্রে সব সতর্কতা মেনে অস্ত্রোপচার করতে হবে

তবে চিকিৎসকরা এও জানিয়েছেন যে করোনা চিকিৎসা চলছে বা করোনা থেকে সেরে উঠেছেন এরকম রোগীর যদি অস্ত্রপচার করা জরুরি হয় তবে সব সতর্কতা মেনেই ওই অস্ত্রোপচার করা হবে। তিনি জানান যে রোগীর অবস্থার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেন, '‌করোনার অবশিষ্ট উপসর্গ হিসাবে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যাথা হওয়া খুবই সাধারণ কোভিড রোগীদের জন্য। এই উপসর্গগুলি ৬০ দিন থাকে রোগীর শরীরে।'‌ অন্যদিকে, অন্য চিকিৎসকদের মতে, কোভিড থেকে সুস্থ হওয়ার ১০২ দিন পর পুনরায় করোনা টেস্ট করা সময়ের অপচয় এবং আতঙ্কের সৃষ্টি করে।

রোগীদের অস্ত্রোপচারের আগে ঠিক কতদিন অপেক্ষা করা প্রয়োজন তার তালিকা দেওয়া হল—

রোগীদের অস্ত্রোপচারের আগে ঠিক কতদিন অপেক্ষা করা প্রয়োজন তার তালিকা দেওয়া হল—

* উপসর্গহীন বা হাল্কা, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নেই এমন সুস্থ হয়ে ওঠা কোরনা রোগীদের জন্য ৪ সপ্তাহ অপেক্ষা যথেষ্ট।

* উপসর্গ রয়েছে (‌সর্দি, শ্বাসকষ্ট)‌ কিন্তু হাসপাতালে ভর্তি হননি তাঁদের জন্য ৬ সপ্তাহ অপেক্ষা করতে হবে।

* উপসর্গহীন কিন্তু ডায়বেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল বা হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের জন্য আট থেকে দশ সপ্তাহ অপেক্ষা করতে হবে সার্জারির জন্য।

* যে সব কোভিড-১৯ রোগী আইসিইউতে ভর্তি ছিলেন তাঁদের জন্য ১২ সপ্তাহ পর অস্ত্রোপচার করাই শ্রেয়।

 দেশের করোনা পরিস্থিতি

দেশের করোনা পরিস্থিতি

রবিবার ভারতে টানা তিনদিন ধরে ২ লক্ষের কম নতু করোনা রোগী সনাক্ত হয়েছে। এদিন ১.‌৬৫ লক্ষ নতুন কেস সনাক্ত হয় ভারতে। এই নিয়ে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ২.‌৭৮ কোটি। তবে টানা ৬ দিন ধরে ১০ শতাংশের নীচে রয়েছে পজিটিভ কেসের হার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+