আর্থিক তছরুপের দায়ে চন্দা কোচারের স্বামী গ্রেফতার
আর্থিক জালিয়াতির দায়ে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও চন্দা কোচরের স্বামীকে গ্রেফতার করল ইডি। উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে ভিডিওকন গ্রুপের সংযোগ মামলা ঘিরে একাধিক আর্থিক জালিয়াতির হদিশ পায় ইডি। সেই মর্মেই এই গ্রেফতারি।

উল্লেখ্য, চন্দার স্বামী দীপক কোচরকে বহুদিন ধরেই স্ক্যানারে রেখেছিল ইডি। ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে একটি মামলা করে দীপকের সংস্থা। সেখানে দাবি করা হয়, যে সংস্থার যে সমস্ত সম্পত্তি ইডি এক বছরের বেশি সময় ধরে ক্রোক করেছে, তা যেন আইন পদ্ধতিতে ছেড়ে দেওয়া হয়। কারণ এক বছরের বেশি সময় ধরে এইভাবে সম্পত্তি ক্রোক করা যায় না।এরপর ইডি তার বিরোধিতা করে। পরবর্তীকালে একই ধরনের অভিযোগ দীপকের সংস্থা থেকে মুম্বই হাইকোর্টেও দায়ের হয়।
উল্লেখ্য়, চন্দা ও তাঁর স্বামী বহুবার ইডির মুখোমুখি হয়। ভিডিওকনকে আইসিআইসিআইয়ের তরফে দেওয়া এক ঋণের মারফৎ আর্থিক তছরুপের মামলা ঘিরেই চলে এই জিজ্ঞাসাবাদ। এবিষয়ে ভিডিওকনের তরফে বেণুগোপাল ধুত সরব হতেই গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। যার দ্বারা নিজের পদ খুইয়ে কার্যত কর্পোরেট মহলে ব্যাকফুচে চলে যান চন্দা।












Click it and Unblock the Notifications