পাকিস্তানের মাটিতে ঢুকে জইশ-'সাম্রাজ্যে' আঘাত ভারতের, নিকেশ মাসুদের 'পরিবার'
পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ১২ দিন পর প্রত্যাঘাত করল ভারত। মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি।
পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার ১২ দিন পর প্রত্যাঘাত করল ভারত। মাত্র ২০ মিনিটের অপারেশনে বায়ুসেনা নিশ্চিহ্ন করে দিল পাক অধিকৃত কাশ্মীরের তিন-তিনটি জঙ্গি ঘাঁটি। এই অভিযানে তছনছ হয়ে গেল মাসুদের সাম্রাজ্য। অভিযানে নিহত হয়েছেন মাসুদ আজহারের দাদা-ভাই, শ্যালক-সহ জইশের পাঁচ শীর্ষ নেতা।

ভারতীয় সেনার মূল টার্গেট ছিল মাসুদ আজহার। তিনি কোনওরকমে রক্ষা পেলেও, মাসুদ আজহারের দাদা ইব্রাহিম আজহার, ভাই মৌলানা তালসা সইফ, শ্যালক ইউসুফ আজহার, কাশ্মীরের জইশ প্রধান মুফতি আজহার খান কাশ্মীরি ও আর এক শীর্ষ নেতা মৌলানা ওম্মরকে খতম করা গিয়েছে। এই অপারেশনে মাসুদ আজহারের গড়ে তোলা সাম্রাজ্য ধ্বংস করে দেওয়া সম্ভব হয়েছে।

Key Jaish e Mohammed operatives targeted in today’s air strikes: Maulana Ammar(in pic 1, associated with Afghanistan and Kashmir ops) and Maulana Talha Saif(pic 2), brother of Maulana Masood Azhar and head of preparation wing pic.twitter.com/rkEyCqvMJg
— ANI (@ANI) February 26, 2019
মাসুদ আজহার এঁদের সামনে রেখেই বিভিন্ন অপারেশন চালিয়ে এসেছেন। কান্দাহার বিমান ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলেন মাসুদ আজহারের দাদা ইব্রাহিম ও শ্যালক ইউসুফ আজহার। তাঁদেরকে খতম করে ভারত প্রত্যাঘাত করেছে। একইসঙ্গে জইশের দুই শীর্ষ নেতাকেও শেষ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ভারতের পক্ষ থেকে।
Key Jaish e Mohammed terrorists targeted in today’s air strikes: Mufti Azhar Khan Kashmiri, head of Kashmir operations(pic 1) and Ibrahim Azhar(pic 2), the elder brother of Masood Azhar who was also involved in the IC-814 hijacking pic.twitter.com/IUv1njNygA
— ANI (@ANI) February 26, 2019
একইসঙ্গে অভিযোগ, মাসুদ আজহারকে বাঁচানোর চেষ্টা করছে পাকিস্তান সরকার। তাঁকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিনি এখন রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে রয়েছেন বলেও জানা গিয়েছে। ভারতীয় সেনা মাসুদের সাম্রাজ্যকে ধ্বংস করে কড়া বার্তা দিয়েছে, এরপর যে মাসুদ স্বস্তিতে থাকতে পারবে না, সে বার্তাও দেওয়া হয়েছে এদিন। তিনটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে প্রায় ৩০০ জঙ্গিকে খতম করা গিয়েছে বলে দাবি করেছে ভারতীয় সেনা। বালাকোট, চকোটি, মুজাফ্ফরবাদের লঞ্চপ্যাড ধ্বংস করে দেয় সেনা।












Click it and Unblock the Notifications