Bank Holiday: প্রত্যেক শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক! কর্মীদের বড় উপহার দিতে পারে IBA
ব্যাঙ্ক কর্মীদের উপর বাড়ছে চাপ। শারীরিক -মানসিক চাপ বাড়ছে। এই অবস্থায় কর্মীদের পাঁচদিনের কাজের কথা বারবার সামনে আসছে। এই অবস্থায় এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ
Bank Holiday Alert: বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। বাকি দিনগুলিতে স্বাভাবিক কাজকর্ম চলে। তবে এবার প্রত্যেক সপ্তাহে মাত্র পাঁচদিন খোলা থাকবে ব্যাঙ্ক! শনিবার এবং রবিবার সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই খবর ব্যাঙ্ক কর্মচারীদের জন্যে নিঃসন্দেহে বড় খবর।
যদিও এই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে প্রকাশিত খবর অনুযায়ী, এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি নাকি সময়ের অপেক্ষা। নয়া প্রস্তাব অনুযায়ী, ব্যাঙ্ক কর্মচারীদের সপ্তাহে পাঁচদিন কাজ করতে হবে।

ব্যাঙ্কে ছুটি আরও বাড়বে
প্রকাশিত খবর অনুযায়ী, আগামী মাস থেকে গোটা বছরে ব্যাঙ্কের ছুটি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রস্তাবের উপর সমীক্ষা করছে। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও প্রকাশিত খবরে বলা হয়েছে। ডিজিটালাইজেশন যুগে একটা বড় অংশ ব্যাঙ্কের যাবতীয় কাজ অনলাইনের (Online Banking) মাধ্যমেই করতে পছন্দ করছে। এমঙ্কিন সরকার ডিজিটাল পরিষেবার উপর বিশেষ জোড় দিচ্ছে। তবে এই প্রস্তাবে সপ্তাহ শেষে ব্যাঙ্কে যাওয়ার গ্রাহকদের প্রয়োজন শেষ হচ্ছে বলে উল্লেখ করা হচ্ছে।
অন্যদিকে সারাদেশের ব্যাংক ইউনিয়নগুলো সারা বছর পাঁচ দিনের কর্ম সপ্তাহের প্রস্তাব জমা দিয়েছে। যার অর্থ হল ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA যদি এই বিষয়ে চূড়ান্ত শিলমোহর দিয়ে দেয় তাহলে ব্যাঙ্ক এবার থেকে প্রত্যেক শনিবারই বন্ধ থাকবে। আর এতে ব্যাঙ্কের ছুটিও অনেক বৃদ্ধি পাবে।

সময় ৫০ ঘন্টা পর্যন্ত বাড়ানো হতে পারে
যদিও ব্যাংক কর্মচারীদের জন্যে কাজের ঘন্টা প্রতি সপ্তাহে ৫০ ঘন্টা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে খবর। অর্থাৎ যেহেতু প্রত্যেক শনিবার এবং রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকছে সেজন্যে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ব্যাঙ্ক কর্মীদের ১০ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতে পারে। যদিও এই বিষয়টি নিয়েও ইতিমধ্যে ভাবনা চিন্তা চালাচ্ছে ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন অর্থাৎ IBA। তবে এই বিষয়ে ইউনিয়নগুলির মতামতকেই যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

IBA - UFBEs-এর মধ্যে আলোচনা চলছে
অন্যদিকে খবর অনুযায়ী, ব্যাঙ্ক কর্মীদের পাঁচদিনের কাজের বিষয়টি নিয়ে এই মুহূর্তে IBA এবং ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক এমপ্লয়েজ (UFBEs)- এর মাধ্যমে আলোচনা চলছে। যদিও এই বিষয়ে ঠিক কবে শিলমোহর পড়বে সে বিষয়ে ইউনিয়নের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি। তবে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে যে, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা নাকি সময়ের অপেক্ষা। বলে রাখা প্রয়োজন, শুধু ব্যাঙ্কেই নয়, বেসরকারি সংস্থাতেও পাঁচদিনের কাজ করার সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।












Click it and Unblock the Notifications