জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি

অযোধ্যায় রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা। বিষয়টি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আইবির তরফ থেকে। রবিবার ভিএইচপির তরফে ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছে।

অযোধ্যায় রয়েছে জঙ্গি হামলার আশঙ্কা। বিষয়টি নিয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে আইবির তরফ থেকে। রবিবার ভিএইচপির তরফে ধর্ম মহাসভার আয়োজন করা হয়েছে। গোয়েন্দা বিভাগের সন্দেহ, এই ধর্ম মহাসভায় হামলা চালাতে পারে জঙ্গিরা। এদিকে, আইবি থেকে তথ্য পাওয়ার পরেই অযোধ্যার নিরাপত্তা বাড়িয়ে দিয়েছেন উত্তর প্রদেশ সরকার।

 জঙ্গি হামলার সম্ভাবনা! অযোধ্যায় সতর্কতা জারি

ভিএইচপি ও আরএসএস-এর দাবি অযোধ্যার ধর্ম মহাসভায় দুলক্ষের বেশি মানুষ অংশগ্রহণ করবেন। ভিএইচপি এর আগেই জানিয়েছে, রামমন্দির তৈরি আগে এটাই তাদের শেষ ধর্ম মহাসভা।

এদিকে আইবির রিপোর্ট পাওয়ার পরেই অযোধ্যায় নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এডিজি এবং ডিআইজি পর্যায়ের আধিকারিকরা পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে জানি গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, অযোধ্যায় নিরাপত্তার জন্য পিএসি, আরএএফ, এটিএস-এর ৪২ কোম্পানি মোতায়েন করা হয়েছে। মোতায়েন হওয়া নিরাপত্তা আধিকারিকদের মধ্যে রয়েছেন এসপি স্তরের ৩ জন, এএসপি স্তরের ১০ জন, ডিএসপি স্তরের ২১ জন, ইনস্পেক্টর ১৬০ জন।

বাইরে থেখে যাওয়া প্রত্যেককেই আলাদা করে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রত্যেকটি ট্রেন এবং স্থানীয় হোটেলগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+