মধ্যপ্রদেশে কংগ্রেস রাজ! নতুন বিধায়কের এক হুমকিতে বদলি আমলা

মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ক্ষমতায় এসেছে। বদলে গিয়েছে বিজেপি সরকার। নতুন সরকারে এসেই কংগ্রেস বিধায়কের এক হুমকিতে বদলি হয়ে যেতে হল আইএএস অফিসারকে।

মধ্যপ্রদেশে কংগ্রেসের সরকার ক্ষমতায় এসেছে। বদলে গিয়েছে বিজেপি সরকার। নতুন সরকারে এসেই কংগ্রেস বিধায়কের এক হুমকিতে বদলি হয়ে যেতে হল আইএএস অফিসারকে। ঘটনাটি ঘটেছে আলিরাজপুর জেলায়। মহিলা বিধায়ক কলাবতী ভুরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে তাঁকে আইএএস অফিসারকে হুমকি দিতে দেখা গিয়েছে।

মধ্যপ্রদেশে কংগ্রেস রাজ! নতুন বিধায়কের এক হুমকিতে বদলি আমলা

ডিস্ট্রিক্ট কালেক্টর গণেশ শঙ্করকে হুমকি দিয়ে কলাবতী ভূরিয়া অভিযোগ করেন, তিনি মানুষের স্বার্থে কাজ করছেন না। অনেক অফিসারকে বদলি করে দিয়েছেন। আলরাজপুর থেকে তাকে বদলির হুমকিও দেন কলাবতী। ব্যাগ গুছিয়ে চলে যেতে বলেন আইএএস অফিসারকে।

এই হুমকির কিছুক্ষণের মধ্যেই গণেশ শঙ্করকে বদলি করে দেওয়া হয়। তাঁর পাশাপাশি মোট ৪৭জন আইএএস অফিসারকেও বদলি করে দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিমধ্যে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+